অপরাধ

প্যান্টের ভেতরে ১ কেজি স্বর্ণ

অভিযুক্ত ব্যক্তি স্বর্ণের সঙ্গে ধরা পড়েছেন, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত ব্যক্তি স্বর্ণের সঙ্গে ধরা পড়েছেন, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী দুই যাত্রীর প্যান্টের ভেতর থেকে এক কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বুধবার দুপুরে ওই দুই যাত্রীকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। তারা হলেন; শরীয়তপুরের ইলিয়াস আহমেদ (৪১) ও গোপালগঞ্জের মো. মোহাসিন খান (৪৫)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক মোহসিন গত নয় মাসে ১৮ বার ভারতে আসা-যাওয়া করেছেন। জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে একজন পেশায় দালাল, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে নিজের এলাকায় জনশক্তি রপ্তানির দালাল হিসেবে পরিচিত।

“আটক আরেক যাত্রী ইলিয়াস সোনার বারগুলো কলকাতার বড়বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সেও এ বছর তিনবার ভারতে গিয়েছে। নিজেকে একজন ইট-বালুর ব্যবসায়ী বলে জানিয়েছে তিনি।

তাদের দু’জনের কাছ থেকেই পাঁচটি করে সোনার বার উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দার মহাপরিচালক।

বেনাপোল বন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন চেকিং অতিক্রমের পর গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বিষয়:পাচার সোনা সোনা উদ্ধার স্বর্ণ পাচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…