চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোস্টার দেখে পুরো ছবি কেমন হবে বিচার করা ঠিক নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

ক’দিন আগেই অফিশিয়ালি প্রকাশ হয়েছে দেশের কিংবদন্তিতূল্য অভিনেতা চিত্রনায়ক আলমগীর পরিচালিত প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’ নামের ছবিটির প্রথম পোস্টার। যা প্রকাশের পর পরই পোস্টারটি নিয়ে সোশাল মাধ্যমে উঠে নানা সমালোচনা। অনেকেই পোস্টারটিকে ‘সেকেলে’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি ছবিতে অভিনয় করা দেশের তারকা অভিনেতা আরিফিন শুভও পোস্টারটি নিয়ে তৃপ্ত ছিলেন না। সে কথা চ্যানেল আই অনলাইনকে জানিয়েও ছিলেন। তবে পোস্টার নিয়ে অতৃপ্ত থাকলেও এবার ছবিটি নিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন এই নায়ক।

শুভ অভিনীত ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পেতে যাচ্ছে ১৩ এপ্রিল। সিনেম্যাটিক গল্পকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন নায়ক আলমগীর। কলকাতার ঋতুপর্ণা এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন। ছবির প্রথম পোস্টার নিয়ে যদিও রীতিমত হতাশ প্রতীক্ষিত দর্শক। শুভ নিজেও চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানান, ওই পোস্টার তার কাছে ভালো লাগেনি এবং সমসাময়িক হয়নি।

তবে ‘তারকাটা’ ছবির এই নায়ক ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী। চ্যানেল আই অনলাইনকে বলেন: পোস্টার কিংবা টিজার দেখে পুরো ছবি কেমন হবে বিচার করা ঠিক নয়। ছবিটি বানিয়েছেন গুণী মানুষ আলমগীর স্যার। তিনি দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি নিশ্চয়ই বুঝে শুনে বানিয়েছেন যে, কেমন ছবি হলে দর্শকরা পছন্দ করবেন। তার উপর ভরসা আছে। বৈশাখে একটি সিনেমার গল্প মুক্তি পাবে। সবাই ছবিটি দেখার পর ভালো-মন্দ কথা মতামত প্রকাশ করেন।

ছবিটি নিয়ে এই নায়ক আরো বলেন: একটি সিনেমার গল্প ছবিটি দেখলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক শিল্পী নিজেদের খুঁজে পাবেন। এখানে পাড়ার মাস্তান, কলেজ পড়ুয়া প্রেমের কাহিনী নয়। এখানেই গল্পের একটা নতুনত্ব আছে। যেটাকে আমরা বিনোদনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। এতে করে সাধারণ দর্শকও ছবিটি উপভোগ করবেন।

অন্যদিকে শুভ অভিনীত ‘বালিঘর’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ২০ মার্চ। কলকাতায় শুরু হয়ে এ ছবির শুটিং চলবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। চ্যানেল আই অনলাইনকে শুভ বলেন, কলকাতায় চারদিন শুটিং হবে। এরপর ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামে বাকি কাজ হবে।

‘বালিঘর’ পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। ৭ বন্ধুর ১২ বছরের আগের এক ঘটনা উঠে আসবে এই ছবিতে।

Reneta

অনাবিল আনন্দ উচ্ছ্বাস আর স্বপ্নে ভেসে যাওয়া সময়টায় ৭ জন উপস্থিত হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। এমন গল্পের চিত্রনাট্যের প্রধান চরিত্র মধুময়। যাতে রুপদান করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নায়ক। আরো অভিনয় করছেন বাংলাদেশের তিশা এবং নওশাবা। কলকাতার আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রাহুল ব্যানার্জি ও অনির্বান ভট্টাচার্য।

বাংলাদেশের ‘বেঙ্গল ক্রিয়েশন’ ও কলকাতার ‘নাথিং বেয়ন্ড সিনেমা’র যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে ‘বালিঘর’। এদিকে কলকাতার লোকাল প্রডাকশনের ছবি আহারে তে অভিনয় করছেন শুভ। রঞ্জন মিত্র পরিচালিত এই ছবির শুটিং এরই মধ্যে ৫০ শর্তাংশ শেষ। শুভ বললেন, বাকি কাজ হবে আগামি মে মাসে, কলকাতা ও ঢাকাতে।

যৌথ-প্রযোজনার এই ছবি প্রসঙ্গে শুভ বলেন, ‘আহারে’ ছবিতে আমি শেফ-এর চরিত্রে অভিনয় করেছি। খুবই মজার একটি চরিত্র। রান্নার প্রতি দুর্বলতা থাকলেও এই ধরণের চরিত্রে প্রথমবার কাজ করছি। দেখা যাবে যে, ছেলেটি ঢাকার ছেলে। ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে কাজ করে। ঘটনাক্রমে সে কলকাতায় যায়। সে জন্য ঢাকায় শুটিং হবে। বাকি ৩০ শতাংশ কাজ কলকাতায় ও ২০ শতাংশ কাজ ঢাকায় হবে।

শুভ অভিনীত মৃত্যুপুরী ও ছায়াছবি দুটি ছবি কয়েক বছর হয়ে গেলেও আলোর মুখ দেখেনি। এই দুই ছবি নিয়ে কথা বলতে গেলে শুভ বলেন, আমি তো ছবিতে আমার পুরো কাজ শেষ করেছি। তারপরেও ছবিগুলো যেহেতু এতদিন আসেনি, আমি আর ওইগুলো টানতে চাইনা। আমার দায়িত্ব আমি পূরণ করেছি, যারা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট তারা করেনি। আগে ছবি দুটো আনা উচিত ছিল। কিন্তু হয়নি। এতগুলো সময় কেন দিলাম? তাই এই প্রসঙ্গ আর টানতেই চাই না।

ফিচার ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআলমগীরঋতুপর্ণাবালিঘরবেঙ্গল ক্রিয়েশনসলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT