চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ জার্মান উদ্যোক্তাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

পোশাক পণ্যের উৎপাদন বাড়াতে এবং সময়ের সঙ্গে ক্রেতার চাহিদা মেটাতে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর অটোমেশন জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন জার্মানির টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশন, টেক্সটাইল কেয়ার, ফ্যাব্রিক ও লেদার টেকনোলজির চেয়ারম্যান গুন্টার ভাইট। একই সঙ্গে তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার প্রশংসা করেন।

গুণ্টার ভাইট বলেন, যে যন্ত্র জার্মানিতে একজন শ্রমিক চালান, একই যন্ত্র চালাতে বাংলাদেশে প্রয়োজন হয় একাধিক লোকের। তাই শ্রমিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ১৪ থেকে ১৭ মে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক মেলা টেকটেক্সটিল এবং টেক্সপ্রসেস-এর তথ্য জানাতে সংবাদ সম্মেলনটি করা হয়। এতে জার্মানভিত্তিক প্রদর্শনী প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ওমর সালাহউদ্দীন, বাংলাদেশে মেসে ফ্রাঙ্কফুর্টের হেড অব  অপারেশন্স রুমানা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

গুন্টার ভাইট বলেন, বাংলাদেশে বেশিসংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানা (গ্রিন ফ্যাক্টরি) রয়েছে, যা বিশ্বে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর সক্ষমতা থাকলেও সনাতন পদ্ধতিতে চলার কারণে উৎপাদন কম। এ থেকে বের হওয়ার জন্য কারখানাগুলোর অটোমেশনে যাওয়া জরুরি।

ব্র্যান্ডগুলো নয়, এখন ফ্যাশন নির্ধারণ করছে ক্রেতারা এমন তথ্য জানিয়ে তিনি বলেন, বিশ্বের ফ্যাশন এখন দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ক্রেতারা ঘরে বসে ২৪ ঘণ্টার মধ্যে পণ্য বুঝে নিতে চায়। এসব দিক বিবেচনা করে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই বাংলাদেশের জন্য। আর এটি করার জন্য বাংলাদেশের বড় শক্তি পরিবেশবান্ধব কারখানাগুলো।

Reneta

গুন্তার ভাইট বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শিল্পে এগিয়ে থাকতে চাইলে কারখানাগুলোরও সে অনুযায়ী সর্বশেষ প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকতে হবে। উৎপাদনের লক্ষ্যমাত্র হবে শুধু কম দাম নয়, ভালো মান, ডেলিভারির সময় এবং নতুন উদ্ভাবন নিশ্চিত করা।

ফ্রাঙ্কফুর্টের মেলায় ফ্যাশন, ডিজাইন, কাটিং, সুয়িং, নিট, অ্যামব্রয়ডারি, ফিনিশিংসহ বিভিন্ন কাজে উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ প্রদর্শন করা হবে।

বাংলাদেশে শ্রমিকের সহজলভ্যতাকে এই শিল্পর জন্য ইতিবাচক হিসেবে দেখেন গুন্টার ভাইট। তিনি বলেন, অনেক দেশ শ্রমিক সংকটে পড়ে। বাংলাদেশে পোশাকশিল্পে অনেক শ্রমিক কাজ করে এটা এ শিল্পের জন্য আশীর্বাদ। তাদের দক্ষ করে তুলতে পারলে এ শিল্প আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, টেকনিক্যাল টেক্সটাইলের বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী ‘টেক্সপ্রসেস’ এবং বিশেষায়িত টেক্সটাইলের প্রদর্শনী ‘টেকটেক্সটিল’ আগামী ১৪ মে শুরু হবে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। চার দিনের প্রদর্শনী দুটির আয়োজক জার্মানিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী প্রতিষ্ঠান ম্যাসে ফ্রাঙ্কফুর্ট।

প্রদর্শনীতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে কাঁচামালের অপচয় রোধ এবং উৎপাদন ব্যয় কমানো যায়, সেই প্রযুক্তি প্রদর্শন করা হবে। তৈরি পোশাক ও বিশেষায়িত টেক্সটাইলের ভবিষ্যৎ বাজার ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভিডিএমএ টেক্সপ্রসেসের অংশীদার হিসেবে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিপোশাক শ্রমিকপ্রযুক্তিগত দক্ষতামেসে ফ্রাঙ্কফুর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT