চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোলিশ ঔপন্যাসিক ওলগা টোকার্জুক পেলেন ম্যান বুকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৮
শিল্প সাহিত্য
A A
ম্যান বুকার পুরস্কার

অনুবাদক জেনিফার ক্রফটের সঙ্গে ঔপন্যাসিক ওলগা টোকার্জুক (বামে)

ইংরেজি ভাষায় সাহিত্যের বিশেষ সম্মাননা ম্যান বুকার পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের ঔপন্যাসিক ওলগা টোকার্জুক। এই প্রথম কোনো পোলিশ লেখক হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।

পোলিশ ভাষায় লেখা উপন্যাস ‘ফ্লাইটস’ এর ইংরেজি অনুবাদের জন্য এই সম্মাননাটি পেয়েছেন ওলগা। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড বইটির অনুবাদক জেনিফার ক্রফটের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

বিশ্বের বিভিন্ন ভাষা থেকে ইংরেজিতে অনুদিত সাহিত্য কর্ম থেকে বেছে শ্রেষ্ঠটিকে প্রতি বছর ম্যান বুকার প্রাইজে ভূষিত করা হয়।

কমনওয়েলথভুক্ত দেশগুলো ছাড়াও সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের ঔপন্যাসিকদের পাশাপাশি ইংরেজি ভাষায় যুক্তরাজ্য থেকে প্রকাশিত উপন্যাসের জন্য এ পুরস্কার দেয়া হয়। ২০০৫ সাল থেকে এই সম্মাননা প্রদান শুরু।

এ বছর ১০৮ টি জমা হওয়া উপন্যাস থেকে ৫ জনের বিচারক দল ওলগার উপন্যাসকে সেরা হিসেবে নির্বাচন করে।

লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ঘোষণার সময় মঙ্গলবার বিচারক প্যানেলের প্রধান লিসা অ্যাপিগনানেসি বলেন, ওলগা টোকার্জুক অসাধারণ রসবোধ, কল্পনাশক্তি ও সাহিত্যিক আত্মবিশ্বাসের অধিকারী।

Reneta

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রদানকারী সংস্থা ম্যান বুকার ইন্টারন্যাশনাল ফ্লাইটস উপন্যাসকে বর্ণনা করেছে এভাবে: এটি এমন একটি উপন্যাস, যা ১৭ শতক থেকে শুরু করে বর্তমান সময়ের টুকরো টুকরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। যেগুলো পরস্পর যুক্ত হয়েছে ভ্রমণ ও মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের ধারণার মধ্য দিয়ে।

ওলগা টোকার্জুক পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিকদের একজন। সাহিত্য জগতে প্রবেশের আগে তিনি ইউনিভার্সিটি অব ওয়ারস’ থেকে মনোবিদ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।

চূড়ান্ত মনোনয়নের তালিকায় থাকা বাকি সবগুলো সাহিত্যকর্মের লেখক ও অনুবাদক এক হাজার ব্রিটিশ পাউন্ড করে পুরস্কার পাবেন।

তিনি এ পর্যন্ত আটটি উপন্যাস ও দু’টি ছোটগল্পের সংকলন রচনা করেছেন।

অন্যদিকে অনুবাদক জেনিফার ক্রফট পোলিশ, স্প্যানিশ ও ইউক্রেনিয়ান থেকে ইংরেজি ভাষায় অনুবাদের দক্ষতা রাখেন। তিনি বুয়েনস আয়ার্স রিভিউয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যান বুকারম্যান বুকার পুরস্কার
শেয়ারTweetPin4

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT