চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল সাড়ে ৩টা ২০ মিনিটে রাজধানীর বারিধারায় অবস্থিত ভ্যাটিক্যান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পোপের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবারও নানান কর্মসূচী রয়েছে ৩ দিনের জন্য বাংলাদেশ সফরে থাকা পোপ ফ্রান্সিসের। সকাল ১০ টায় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করেন তিনি। এরপর ভ্যাটিকান দূতাবাস পরিদর্শন করতে আসেন বিকেল ৩ টা ২০ মিনিট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক শেষ হওয়ার পর বিকেল ৪ টার দিকে কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করেন পোপ।

সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনের পর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ।

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেদিনই বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

Reneta

১৯৮৬ সালে পোপ জন পলের সফরের ৩১ বছর পর বাংলাদেশে এসেছেন খৃষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বাংলাদেশে পোপকে স্বাগত জানাতে রাষ্ট্রীয়ভাবে এবং খৃষ্ট ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ ফ্রান্সিসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা কোথায়

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT