চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের বোলিংয়ে প্রধান নির্বাচকের স্বস্তি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ পর্ব দিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের আরেকটি ধাপ শেষ হয়েছে মঙ্গলবার। পাঁচ দিনের ব্যবধানে মুমিনুল-মুশফিক-লিটনরা খেলেছে দুটি দুই দিনের ম্যাচ। নিজেদের মধ্যে লড়াইয়ে সবাই ছিলেন খুব সিরিয়াস। সাড়ে ছয় মাস পর ম্যাচে নামা খেলোয়াড়দের প্রাণশক্তিতে ভরপুর দেখে দারুণ খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সবচেয়ে বেশি স্বস্তি যুগিয়েছে তাকে পেসারদের বোলিং।

জোরে বোলিং যারা করেন তাদের ফিট থাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় ফিটনেস ধরে রাখা সব খেলোয়াড়ের জন্যই ছিল বড় চ্যালেঞ্জিং। করোনা বিরতির পর অল্পসময়ের মধ্যেই তাসকিন-মোস্তাফিজ-ইবাদতরা ফিটনেসের পাশাপাশি স্কিলেও যতটুকু উন্নতি করেছেন তা দেখে মুগ্ধ মিনহাজুল।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, ফিটনেস নিয়ে চিন্তা ছিল। কী অবস্থায় আছে তারা। দেখলাম সব ঠিকই আছে। প্রথম ম্যাচে খেলোয়াড়দের মাঝে একটু জড়তা ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সবাই সেটি কাটিয়ে উঠেছে। পেসারদের কথা আলাদা করে বলতেই হয়। পেস ইউনিট হিসেবে তারা সত্যিই অসাধারণ বোলিং করেছে। তারা অনেক উন্নতি করেছে।

করোনাকালের ভয়াবহ সময় যত দীর্ঘ হচ্ছিল মাঠে নামার অপেক্ষাও বাড়ছিল ক্রিকেটারদের। মাস পাঁচেক ক্রিকেট থেকে বিরতি কাটিয়ে অনুশীলনে ফিরে ম্যাচ খেলার তাগিদ অনুভব করেন ক্রিকেটাররা। টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচের আগে পেস বোলারদের নিয়ে মিনহাজুলের ভাবনা ছিল বেশি। দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে লাল বলে কেমন করেন তাসকিন-মোস্তাফিজ-রুবেলরা তা দেখতে মুখিয়ে ছিলেন তিনি। প্রধান নির্বাচকের মনে স্বস্তির বাতাস বইয়ে দেন টাইগাররা।

সাড়ে ছয় মাস পর ম্যাচ খেলতে পারার আনন্দ ফুটে উঠেছে ক্রিকেটারদের চোখেমুখে

তাসকিনের উন্নতির কথা আলাদা করেই বলেছেন মিনহাজুল। টেস্ট দলের ভাবনায় প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পান হাসান মাহমুদ ও পেস বোলিং অলরাউন্ডার মো: সাউফউদ্দিন। দুই তরুণের বোলিংও ভালো লেগেছে নির্বাচকের, ‘ভালো বোলিং করেছে ওরা। সত্যি বলতে অনুশীলন ম্যাচ থেকে আমরা অনেক পেয়েছি। তাসকিন ভালো করেছে। সম্ভাবনাময় একটি পেস ইউনিট দাঁড়িয়ে গেছে আমাদের। ম্যাচ দুটি ক্রিকেটাররা কাজে লাগাতে পেরেছে। ব্যাটসম্যানরাও রান পেয়েছে। আমি খুশি এতদিন পর মাঠে ওদের এভাবে দেখে।’

Reneta

লাল বলের পর সাদা বলে রঙিন জার্সিতে কয়েকদিন পরই মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। শের-ই-বাংলায় আবার জ্বলবে ফ্লাডলাইট। ১১ অক্টোবর শুরু হচ্ছে তিন দলের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট।

তখন ৪৫ ক্রিকেটারকে দেখার সুযোগ পাবেন নির্বাচকেরা। নভেম্বরের মাঝমাঝি হবে পাঁচ দলের টি-টুয়েন্টি আসর। জানুয়ারিতে তিন সংস্করণে খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। ঘরোয়া আসরের মাধ্যমে আসন্ন সিরিজের প্রস্তুতিও হয়ে যাবে টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেস বোলারপ্রধান নির্বাচকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর প্রতি অনাচারের বিরুদ্ধে কানাডায় প্রতিবাদ

পরবর্তী

ট্রাম্পের ওপর চটেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’

পরবর্তী

ট্রাম্পের ওপর চটেছেন 'ক্যাপ্টেন আমেরিকা'

মামা বাড়ি যেতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT