চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি মিসের খেসারত দিল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
স্পোর্টস
A A

ঘরের মাঠে পেনাল্টি মিসের খেসারত দিল লিভারপুল। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পরিবর্তে এক পয়েন্ট পাওয়ায় তৃতীয় স্থানটা খুব একটা পোক্ত হল না অল রেডসদের।

রোববার সাউদাম্পটনের বিপক্ষে অ্যানফিল্ডে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। গোল করার সুবর্ণ সুযোগ পেলেও পেনাল্টি মিস করে খেসারত দেন জেমস মিলনার। এই নিয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয়হীন থাকল ইয়ূর্গেন ক্লপের দল।

ম্যাচের ৬৬ মিনিটে জেমস মিলনার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। তার পেনাল্টি রুখে দেন সাউদাম্পটনের গোলকিপার ফ্রেজার ফরস্টার।

ক্লোদিও পুয়েলসের দলের বিপক্ষে এ মৌসুমে অনেক সুযোগ পেয়েছিল লিভারপুল, দুই ম্যাচ মিলিয়ে ৩২টি। কিন্তু গোলমুখের সামনে সব উল্টে গেছে। আর লক্ষ্যে একটি শট না নিয়েও তাদের ১৮০ মিনিট আটকে রাখতে সফল সাউদাম্পটন।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয়বার দুই দল একে অপরের জালে বল জড়াতে পারল না। এতে করে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে অল রেডসরা।

৮ বছরে প্রথমবার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করল লিভারপুল। ২০০৮-০৯ মৌসুমে স্টোক সিটির বিপক্ষে ঘরে ও বাইরে গোলশূন্য ড্র করেছিল তারা। প্রায় এক দশক পর সাউদাম্পটন তাদের এ লজ্জা দিল।

গত নভেম্বরে সেন্ট ম্যারি স্টেডিয়ামে লিভারপুলকে রুখে দিয়েছিল সাউদাম্পটন। অ্যানফিল্ডেও একই ফল দেখল তারা।

এতে ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে তিন নম্বরে থাকল লিভারপুল। তাদের হাতে রয়েছে দুটি ম্যাচ। আর এক ম্যাচ কম খেলে ঘাড়ে দম ফেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ সমাপ্ত

পরবর্তী

‘রবীন্দ্রনাথকে মূল্যায়ন না করলে জাতির ক্ষতি’

পরবর্তী
মহাদেব ঘোষের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

‘রবীন্দ্রনাথকে মূল্যায়ন না করলে জাতির ক্ষতি’

অসংক্রামক রোগ প্রতিরোধে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-সিএনআরএস’র চুক্তি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT