চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেদ্রির গোলে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পেদ্রির গোলে সেভিয়ার দেয়াল ভাঙল বার্সেলোনা। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে ক্যাম্প ন্যুতে এসে হারতে হল আন্দালুসিয়ার ক্লাবটিকে। অন্যদিকে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এল জাভি হার্নান্দেজের শিষ্যরা।

রোববার রাতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে পেদ্রি-তরেসদের বার্সেলোনা।

এ ম্যাচ হারের পর সেভিয়ার পয়েন্ট এখন বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সমান। তবে গোল ব্যবধানে এ দুই দলের চেয়ে পিছিয়ে থাকায় চতুর্থ অবস্থানে আছে আন্দালুসিয়ার ক্লাবটি।

২০০২ সালের পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারাতে না পারা সেভিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দারুণ ছন্দে থাকা বার্সাও জবাব দিয়েছে বেশ ভালোভাবেই। ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পেদ্রি-ডেম্বেলেরাই।

প্রথমার্ধে দুদল বেশকিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। এ অর্ধের যোগ করা সময়ে অবামেয়াংয়ের দুর্দান্ত শটকে লক্ষ্যভেদ করতে দেননি সেভিয়ার গোলরক্ষক বোনো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। ৪৭ মিনিটে লামেলার শট স্টেগেনের দেয়াল ভেদ করতে পারেনি। ৬৯তম মিনিটে জেরার্ড পিকের হেড ক্রসবারে লাগলে সুযোগ হারায় বার্সা।

Reneta

তিন মিনিট পর বার্সেলোনাকে প্রথম সাফল্য এনে দেন পেদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের পোস্ট ঘেঁষে নেওয়া বুলেট গতির শট সফরকারীদের দেয়াল ভাঙে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবামেয়াংপেদ্রিবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT