চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেইনের জন্য অজি দলের দুয়ার খুলবে আবারও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

‘অস্ট্রেলিয়া ও রাজ্য দলের হয়ে আমি আবারও তাকে খেলতে দেখতে চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে আনতে চাই এবং পারফর্ম করুক সেটি দেখতে চাই।’

‘সেক্সটিং স্ক্যান্ডালে’ কিছুদিন আগেই অজি টেস্ট দলের নেতৃত্ব ও স্কোয়াডে জায়গা হারানো টিম পেইনকে নিয়ে এভাবে বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।

হকলির কথায় ইঙ্গিত, জাতীয় দলের দরজা পেইনের জন্য একেবারে বন্ধ তো হয়ে যায়ইনি, বরং দ্রুতই খোলার সম্ভাবনাও আছে।

ঘটনার শুরু এভাবে। তাসমানিয়া ক্রিকেট দলের সাবেক এক নারী কর্মীকে আপত্তিকর মেসেজ করেছিলেন পেইন। সেটি ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজের আগের কথা। যৌন উস্কানিমূলক ওই মেসেজের জেরে দায়মুক্তি পেলেও বিতর্ক পিছু ছাড়েনি তার।

সম্প্রতি সেটি আবারও সামনে চলে আসে। বিতর্কের জেরে অজিদের দলের নেতৃত্ব ও জায়গা হারার পেইন। চলতি অ্যাশেজের সপ্তাহ তিন আগে নিজের অপরাধ স্বীকারও করে ক্ষমাও চেয়েছিলেন।

পেইনের জায়গায় অজিরা উইকেটরক্ষক হিসেবে বেছে নেয় অ্যালেক্স ক্যারিকে। ব্রিসবেনের গ্যাবায় অভিষেকও হয়ে তার। নেতৃত্ব পেয়েছেন পেসার প্যাট কামিন্স। ভাবা হচ্ছিল পেইনের বোধহয় আর সুযোগ মিলবে না।

Reneta

সবকিছুর শেষে হকলি বলে দিলেন পেইনের ফেরার সম্ভাবনার কথা। দেখিয়ে দিয়েছেন রাস্তাও, ‘টিম পেইন নিজের সিদ্ধান্তে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছে। এটি বোর্ডের কাছে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়েছিল। টিমের সিদ্ধান্তকে সমর্থন করা হয়েছে তা নিশ্চিত করতে আমরা বেশ সচেতন। ভুল করলেও তার প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন থাকা উচিৎ।’

পেইন অবশ্য এমনি এমনি ফিরতে পারছেন না। ফর্ম দেখিয়েই ফের স্কোয়াডে ঢুকতে হবে। নতুন বছরের মার্চে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া। নির্বাচকরা যদি তাকে সফরের জন্য বিবেচনা করেন, সেক্ষেত্রে শেফিল্ড শিল্ডে তাসমানিয়া রাজ্যদলে তাকে খেলানো হবে না, বলেছেন হকলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ক্রিকেট অস্ট্রেলিয়াপেইনলিড স্পোর্টসহকলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT