চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেইনকে ‘নেতৃত্ব’ থেকে সরিয়ে দিতে চান স্মিথ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মুখে যা আসে তা বলে ফেলার জন্য কুখ্যাতি আছে ইয়ান চ্যাপেলের। অস্ট্রেলিয়ান সাবেকের কথার তোপে পড়েছেন ফর্মে থাকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। চ্যাপেলের ইঙ্গিত টিম পেইনকে পুতুল বানিয়ে দল চালাতে চান সাবেক অজি অধিনায়ক। সেই কথার জবাবে মুখ খুলতেই হল বল টেম্পারিংয়ের কারণে নেতৃত্ব হারানো স্মিথকে।

পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে অধিনায়ক পেইনের সঙ্গে পরামর্শ করতে দেখা যায় স্মিথকে। একটা সময় অধিনায়কের সিদ্ধান্তের বাইরে ফিল্ডারদের অবস্থানও পাল্টে দিতে দেখা যায় তাকে।

ম্যাকুয়ারি স্পোর্টস রেডিওতে ধারাভাষ্য দেয়ার সময় বিষয়টি ভালো লাগেনি চ্যাপেলের। অনুষ্ঠান চলাকালীন সময়েই সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে একবছর নিষিদ্ধ সাবেক অধিনায়কের কড়া সমালোচনা করেন তিনি, ‘আমার কিন্তু একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে স্টিভেন স্মিথ ফিল্ডারদের সরিয়ে দিচ্ছে।’

‘স্মিথ পেইনের সঙ্গে কথা বলেছে, অফসাইডের বাইরে একজন ফিল্ডারকে রাখতে বলেছে। আমার মনে হচ্ছে পেইন ফিল্ডারকে ততটা দূরে রাখেনি যতটা স্মিথ চেয়েছে। স্মিথ এখন নিজেই খেলোয়াড়কে সরিয়ে দিচ্ছে। বিষয়টা আমার মোটেও পছন্দ হয়নি।’

চ্যাপেলের ইঙ্গিত স্মিথ পেইনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টায় আছেন। কথাটি বোঝাতে ব্যবহার করেছেন ‘হোয়াইট অ্যান্টিং’ নামের একটি শব্দ। অস্ট্রেলিয়ান পরিভাষায় শব্দটির অর্থ কাউকে নেতৃত্বশূন্য করার চেষ্টা!

জবাবে দ্রুতই মুখ খুলেছেন স্মিথ। মঙ্গলবার নাইননিউজের মাধ্যমে ডানহাতি ব্যাটসম্যানের জবাব এমন, ‘পেইনকে আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি। সে অসাধারণ নেতৃত্ব দেয়। আমি কেবল তাকে পরামর্শ দেই আরকি।’

Reneta

‘আমি শুধু দলের ভালো কিছু করারই চেষ্টা করি। পেইনকে খাটো করার কোনো ইচ্ছাই আমার নেই।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ান চ্যাপেলটিম পেইনস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT