চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ নিয়ে ‘পাইজ্জামি’

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
৯:৩০ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
মতামত
A A

দুষ্টু থেকে যেমন দুষ্টুমি তেমনি পাজি থেকে পাইজ্জামি।

তরকারির একটি বিশেষ উপকরণ পেঁয়াজ নিয়ে কারা যেন পাইজ্জামি শুরু করেছে। প্রায় দুই মাস ধরে এই পাইজ্জামি আমাদের মধ্যবিত্ত থেকে শুরু নিম্নবিত্ত আর গরিব মানুষকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে। কোনো সুরাহা করা যায়নি এখন পর্যন্ত।

কেউ কেউ বলছেন, এ কোন দেশ! এ তো দেখি হীরক রাজার দেশ। এ তো দেখি মগের মুল্লুক। আসলে কি হচ্ছে? কেউ জানে না। শুধু জানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভদ্রলোকেরা পেঁয়াজ খায় না। খেলে মুখ থেকে গন্ধ বেরোয়। তাই না খাওয়াই ভালো। আরো কত কি ফতোয়া ছেড়েছে বাজারে মানুষ। না পাওয়ার যন্ত্রণা কত কষ্টের তা একমাত্র বিরহী যুবকই জানে। সেই যন্ত্রণার মতো পেঁয়াজ কিনতে না পেরে মুখ ফসকে যে যার মতো বলে যাচ্ছে। বলাটাই স্বাভাবিক।

এখন পর্যন্ত পেঁয়াজের ঝাঁজ বাজারে রয়ে গেছে। দেশি পেঁয়াজ এখনো ২২০ থেকে ২৪০ টাকা। আর আপেলের মতো মিয়ানমার আর তুরস্কের পেঁয়াজ ১৪০ থেকে ১৫০টাকা। সরকারের প্রাণপন চেষ্টা হোক আর কিছুটা ব্যর্থতাই হোক বাংলাদেশিরা এবার অনেক রকমের পেঁয়াজ দর্শন করতে পেরেছে এটাই বা কম কি?

অভিযোগ মতে দুষ্টুচক্র বা পাজিচক্র একটা কিছু করেছে, যার কারণে পেঁয়াজের এত ভাব বেড়েছে। থাকে না- মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়েটা একটু নাক উঁচু স্বভাবের। সে রকম আর কি! পেঁয়াজেরও এবার সেই ভাব প্রদর্শন চলছে বাংলাদেশে। কিছু একটা তো কেউ করেছে, এতে কোনো সন্দেহ নেই। একজন বাঘা ব্যক্তি যখন বলেন, পেঁয়াজের দাম সহজে এক শ’ টাকার নিচে সহজে নামবে না, তখনই বোঝা গেছে ডাল মে কুচ হায়।

মানুষের সন্দেহ হতেই পারে, কেন তিনি এ কথা বললেন? তার এ কথা শুনে ব্যবসায়ীরা তো সাহসী হয়ে উঠতেই পারে-ভাবতে পারে সরকারের উচু পর্যায়ের ব্যক্তি যখন এই কথা মুখ ফুটে বলেই ফেলেছেন তা হলে বাড়িয়েই দেখি না। এভাবে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকালেন তারা, তা দেশবাসী দেখলেন। বাংলাদেশে ইতিহাস নেই পেঁয়াজের কেজি কখনো ৩০০ টাকা হয়েছে, কিন্ত এবার হয়েছে।

Reneta

এটাই কি কম কথা? রেকর্ড তো হলো। হোক না সাধারণ মানুষের দুর্ভোগ। মানুষ পেঁয়াজ ছাড়া তো রান্না করা শিখলো? এই ফাঁকে কোটি কোটি টাকা তো কামানো হয়ে গেল সুবিধাভোগীদের! কারা কামালো? সেটা তো আর সাধারণ মানুষ জানতে পারলো না।
সরকারের কোন পর্যায়ের মানুষ এই পেঁয়াজ নিয়ে পাইজ্জামি করলো? সরকারের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে? পারলেও কেন নাম প্রকাশ করলো না। ভাসুরদের নাম খবরদার নিতে নেই।

পাইজ্জামি যারা করেছে তাদেরকে ক্রসফায়ারে দেয়ার কথাও বলেছেন সংসদে একজন সাংসদ। তার মানে কি দাড়ালো?

পেঁয়াজ চাষি-সূত্রবাজারে গিয়ে কেউ কি দেখেছেন, পেঁয়াজ নেই। পেঁয়াজের সংকট কখনো বাজারে গিয়ে মনে হয়নি। তা হলে দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলো কারা? কেউ জানে না।

বাণিজ্যমন্ত্রী আপনি অসহায়, কতটা অসহায় তা দেখলেন সাধারণ মানুষ। আপনার বলার কিছুই ছিল না… চেয়ে চেয়ে দেখলেন ১২০-১৫০-২০০-২২০-২৫০-২৮০-৩০০ টাকা হয়ে গেল এক কেজি পেঁয়াজের দাম।

আপনার জন্য সত্যিই মায়াই হচ্ছে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দামপেঁয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT