সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর থেকে নতুন করে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার।
কৃষি মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে না।
মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






