চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের দামের ‘ডাবল সেঞ্চুরি’ থামাতে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

লাগামহীনভাবে ছুটছে পেঁয়াজের দাম, গত বুধবার ১৭০ টাকা দরে যে পেঁয়াজ বিক্রি হয়েছে তা এখন ২০০ টাকা থেকে ২০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর হিসাব মতে দেশি পেঁয়াজের দাম ১৬০ থেকে ১৭০ টাকা কেজি।

সাধারণত রমজান ও কোরবানীর ঈদের আগে পেঁয়াজের দাম উর্ধ্বমুখী থাকে দেশের বাজারে। কিন্তু প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে গত ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ ঘোষণা করলে বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম।

দেশে প্রতিবছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তার চেয়ে ৭ থেকে ৮ লাখ মেট্রিক টনের ঘাটতি রয়েছে। যার বেশিরভাগই প্রতিবেশি দেশ ভারত থেকে আনা হয়। এছাড়া মিয়ানমার ও চীন থেকেও পেঁয়াজ আমদানি করা হয়। তবে এবছর বিকল্প বাজার হিসেবে মিশর, মিয়ানমার ও পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে দেশে।

জরুরি ব্যবস্থা হিসেবে টিসিবির মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করেছে। এছাড়া পেঁয়াজ আমদানির অর্থায়নে সুদ কমিয়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যবস্থা গ্রহণ ইতিবাচক। সরকারের বিভিন্ন সংস্থা, বাণিজ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও পেঁয়াজের দাম নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে নানা ইতিবাচক পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছিলেন।

এতকিছুর পরেও কেন ও কী কারণে পেঁয়াজের দাম বেড়েই চলেছে, তা খতিয়ে দেখতে পারে সরকার। কারণ বিষয়টি নিয়ে ইতোমধ্যে গণমাধ্যম ছাড়াও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

ভরা মৌসুমে দেশের বাজারে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা থাকলেও কখনো কখনো তা মারাত্মক হারে বেড়ে যায়। এই অবস্থার পরিবর্তনে সারাবছর উৎপাদনসহ আমদানি-মজুদে বিশেষ নজর প্রয়োজন বলে আমরা মনে করি। উৎপাদন-আমদানি, মজুদ আর বাজার সমন্বয় চক্রে কোনো সমস্যা বা কারসাজি আছে কিনা, তাও জরুরি ভিত্তিতে দেখে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের আশাবাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT