তথ্যপ্রযুক্তি

পৃথিবীতে পাঠানো সংকেত কি আসলেই এলিয়েনদের (ভিডিও)

পৃথিবীতে পাঠানো সংকেত কি আসলেই এলিয়েনদের (ভিডিও)

৯৪ আলোকবর্ষ দূরের একটি তারকা থেকে পৃথিবীতে শক্তিশালী সংকেত ধরা পড়ার খবর প্রকাশ হতেই সমালোচনার ঝড় উঠেছে মহাকাশ গবেষক মহলে। অনেকেই বলছেন, এটি ভিনগ্রহ থেকে এলিয়েনদের পাঠানো কোনো সংকেত নয়। পৃথিবীই সংকেতটির উৎস বলে যুক্তি দেখিয়েছেন বেশ কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী।

গত ৩০ আগস্ট দূরের একটি তারকা থেকে ভেসে আসা শক্তিশালী রেডিও সিগন্যাল নিয়ে যখন মহাকাশ বিজ্ঞানীদের মাঝে তোলপাড়, ঠিক তখনই একে পৃথিবী থেকে উৎপন্ন শব্দ বলছেন অনেক জ্যোর্তিবিজ্ঞানী।

সূর্যের মতো দেখতে ওই তারকা থেকে ভেসে আসা শব্দ কোনো এলিয়েনের পাঠানো নয় বলেই নিশ্চিত আন্তর্জাতিক মহাকাশ গবেষণা দলের জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, যে সংকেতটি ধরা পড়েছে সেটি হতে পারে বজ্রপাতের শব্দ।

রেডিও টেলিস্কোপ গবেষক ইউলিয়া সোটনিকোভা বলছেন, শক্তিশালী ওই শব্দটি পৃথিবী থেকেই উৎপন্ন। একটি বিবৃতিও দিয়েছেন তিনি। এমন অনেক শব্দ নিয়ে আগে থেকেই মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন।

রাশিয়ার ইন্সটিটিউট অফ অ্যাপ্লাইড অ্যাস্ট্রোনমির পরিচালক বলেছেন, এমন অস্বাভাবিক শব্দ এর আগেও সোভিয়েত সেনাবাহিনীর স্যাটেলাইটে ধরা পড়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের পাল্টা যুক্তির পরও শক্তিশালী ওই সংকেতটি এলিয়েনদের পাঠানো কি-না, আর এই গ্রহের সাথে তাদের কখনও যোগাযোগ হবে কি-না তা জানতেই আগ্রহে অনেক মানুষ।

বিষয়:এলিয়েন জ্যোতির্বিদ্যা মহাকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…