চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১:৫৫ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে গ্রহীতা পর্যায়ে দুই শ’ কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কেবল ৫ শতাংশ সুদে এসব ঋণ দেওয়া হচ্ছে। বুধবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি নির্বাচিত কয়েকজন ঋণ গ্রহীতার হাতে চেক তুলে দিয়ে বিতরণ কাজের সূচনা করেন। প্রধানমন্ত্রী ঋণের টাকা যথাযথভাবে ব্যবহার করতে গ্রহীতাদের প্রতি আহ্বান জানান। ঋণ সুবিধাসহ সরকারের দেওয়া নানা সেবা কৃষকের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্পের মতো বড় পরিসরে ডেইরি বাণিজ্য গড়ে ওঠেনি। গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ উৎপাদন বাড়াতে হবে। দেশের চরাঞ্চলে গবাদি পশুপালন বাড়াতে হবে। এতে করে দুগ্ধ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি মাংস উৎপাদন বাড়িয়ে তা প্রক্রিয়াজাত করে রপ্তানির দিকে নজর দিতে হবে।

খাদ্য ও কৃষি উৎপাদনে গবেষণাসহ সরকারের নানা কর্মসূচী তুল ধরে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোক্তাদের দুধসহ কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করা এবং রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থান দখল করেছে। একইভাবে দুগ্ধ ও মাংস উৎপাদনে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে খামারিদের দুগ্ধ ও মাংস প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন বাড়ানোর পদ্ধতি এসব বিষয়ে সচেতন হতে হবে। দেশের একশ’টি অর্থনৈতিক অঞ্চলে খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার প্রকল্প রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। ভিক্ষা নয় মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশ বাংলাদেশকে এগিয়ে নেয়ার কথা বলেন শেখ হাসিনা।

মৎস্য ও প্রাণীসম্পদ সচিব মোহাম্মদ মাসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT