চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ হোক জনবান্ধব ও আশ্রয়স্থল

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পুলিশ অনেক এগিয়ে গেছে। বিদেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ দেশে জঙ্গিবিরোধী অভিযানের সফল পরিচালনা ও সম্প্রতি মাদকের বিরুদ্ধে সময়োপযোগী অভিযান পরিচালনা করে বেশ প্রশংসা অর্জন করেছে। দেশের মাটিতে ও বিদেশে পুলিশ ক্রমাগত সাফল্যের সঙ্গে সুনাম কুড়িয়ে যাচ্ছে। এর ভেতর শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে পুলিশ বাহিনীর যোগ্য সদস্যদের বিভিন্ন পদকে ভূষিত করেন।
তবে কথা থেকে যায় আমাদের দেশের পুলিশ কতটা জনবান্ধব। অনেক সাফল্যের পাশাপাশি তাদের রয়েছে প্রচুর দুর্বলতা, যা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে আমাদের আস্থার জায়গাটা নাড়িয়ে দেয়। বিশেষ করে পুলিশি মামলাগুলো সঠিক সময়ে গুরুত্ব না পাওয়ার কারণে বহু মানুষের দুর্ভোগ হয়। অনেক মানুষ মিথ্যা মামলার কারণে জীবনের সবচে মূল্যবান সময় কাটায় কারাগারে। দেখা যায় বিনা বিচারেও কারাগারে জীবনের মূল্যবান সময় নষ্ট হয় সাধারণ মানুষের। সাধারণ মানুষ পুলিশ বাহিনীকে ইতিবাচক জায়গা থেকে ভয় পায় না, ভয় পায় নেতিবাচক জায়গা থেকে। পুলিশ ধরলে বা আসলে হয়রানি বা টাকা পয়সাসহ নির্যাতনের ভয়ে মানুষ একপ্রকার পালিয়ে বাঁচে। এখনকার বাস্তবতা অনেকটা পাল্টে গেলেও সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা অর্জন করতে হবে। মানুষ যেন পুলিশের কাছে নির্ভয়ে যেতে পারে এবং তাদের নিকট সঠিক সিদ্ধান্ত বা পদক্ষেপ আশা করতে পারে।

প্রধানমন্ত্রীর ভাষণেও পুলিশের প্রতি আস্থা বাড়ানোর তাগিদ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো ‘জনবান্ধব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে দ্রুত বিচার নিশ্চিত করতে মামলায় পুলিশের কার্যক্রম যথাসময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন: দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের আরো জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে কাজ করতে হবে এবং জনগণের মাঝে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।

আমরা মনে করি পুলিশ বাহিনীর অনেক উজ্জ্বল কাজ রয়েছে যা দুয়েকটি ভুলের কারণে ম্লাণ হয়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের অবদানে জন্য পদকপ্রাপ্ত পুলিশদের প্রতি আমাদের অভিনন্দন। আমরা মনে করি পুলিশ বাহিনী এখন অনেক সুসংগঠিত। এখন সময় এসেছে জনগণের আস্থা অর্জনে আরো পেশাদারী মনোভাবের পরিচয় দেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT