অপরাধ

পুলিশ ভ্যানে বিস্ফোরণের ঘটনায় মামলা

পুলিশ ভ্যানে বিস্ফোরণের ঘটনায় মামলা

রাজধানীর মালিবাগে পুলিশের ভ্যানে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে।

রোববার রাতেই অজ্ঞাতদের আসামি করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রোববার  রাত ৯টায় রাজধানীর মালিবাগ মোড়ে সিএনজি পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ডিএমপির ট্রাফিক পূর্ব (সবুজবাগ) বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুন, রিকশাচালক লাল মিয়া আহত হন।

বিষয়:মামলা মালিবাগ বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…