চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ চাইলেই পারে তা প্রমাণিত

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজ আক্তার পুতুল যখন নিজের বাইক হারিয়ে দিশেহারা, তখন পুলিশের প্রচেষ্টায় মাত্র ১৪ ঘণ্টা পর তা ফিরে পেয়েছেন তিনি। জীবিকার একমাত্র সম্বল সেই বাইক খুব দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন শাহনাজ।

আমরা দেখেছি, অনেকটা সিনেমা-নাটকের মতো করে শাহনাজের চুরি হওয়া বাইক উদ্ধার করেছে পুলিশের একদল চৌকস সদস্য। স্বল্পসময়ে এই বাইক উদ্ধারের পর গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমগুলোতে পুলিশকে ধন্যবাদ দিয়ে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

আমরাও মনে করি, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড প্রশংসার দাবিদার। এমন দক্ষতার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাচ্ছি। একইসঙ্গে পুলিশ বাহিনী চাইলেই যেকোন অপরাধ দমন করতে পারে এ ঘটনায় তা আবারও প্রমাণ হয়েছে। তাই এ ধরনের মানসিকতা নিয়ে পুলিশকে সবসময় এভাবে কাজ করে যেতে হবে।

একথা স্বীকার করতে হবে যে, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ডে অন্যান্য বাহিনীর চাইতে পুলিশ বাহিনীই সবসময় দেশের জনগণের পাশে থাকে। ১৪/১৫টি শাখায় বিভক্ত হয়ে পুলিশ বাহিনী নানা দায়িত্ব পালন করে চলেছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এসেছিল এই পুলিশ বাহিনী থেকেই। তাদের রয়েছে ত্যাগ ও সংগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য।

পুলিশ জনগণের বন্ধু, এ কথা বিভিন্ন সময় বিভিন্ন মহলে আলোচিত হলেও নানা কারণে পুলিশ সমালোচিত হয়ে থাকে। তারপরেও নাগরিক সেবায় ও জননিরাপত্তায় প্রথম এবং প্রধান ভরসা এই পুলিশ বাহিনী। শাহনাজের বাইক উদ্ধারের ঘটনা পুলিশ বাহিনীর ইমেজ অনেক উজ্জ্বল করেছে, সেই সঙ্গে অপরাধ দমনে পুলিশ বাহিনীর আত্মবিশ্বাসও বাড়িয়েছে।

এই ধারায় সারাবছর কাজ করে গেলে জনগণ সব সময়ের বন্ধু হিসেবে পুলিশ বাহিনীকে নিয়ে গর্ব করবে তাতে কোনো সন্দেহ নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশমোটরসাইকেল ছিনতাইশাহনাজ আক্তার পুতুলসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT