চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলিশের মারধরে’ মৃত্যুর অভিযোগ: তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ‘পুলিশের মারধরে’ তাজুল ইসলামের মৃত্যুর অভিযোগের প্রেক্ষাপটে রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট।

আগামি ১১ নভেম্বর মধ্যে পোস্টমর্টেম রিপোর্টসহ ওই তদন্ত প্রতিবেদন রংপুরের পুলিশ কমিশনারকে রাষ্ট্রপক্ষের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে এবং এ বিষয়ে আদেশের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদ গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা চান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এরপর আদালত পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে বুধবার আদালতকে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্তর প্রতি নির্দেশ দেন। সে অনুযায়ী তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় রংপুর পুলিশের দেয়া লিখিত বক্তব্য আজ আদালতে উপস্থাপন করেন অমিত দাশ গুপ্ত। এরপর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

স্থানীয়দের বিরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘হারাগাছ থানা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায়। সেখানে তাজুল ইসলামকে পুলিশ মাদকসহ আটকের অভিযোগে মারধর করে। পুলিশের মারধরে তিনি জ্ঞান হারান এবং পুলিশ তাকে ধাক্কা দিলে পাশের দেয়ালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে ভাঙচুর চালায় এলাকাবাসী। তবে, মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজুল ইসলামপুলিশহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোলানের ‘ওপেনহেইমার’-এ ডেমন-ডাউনি

পরবর্তী

দেশে-বিদেশে অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী সচেষ্ট: সেনাপ্রধান

পরবর্তী

দেশে-বিদেশে অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী সচেষ্ট: সেনাপ্রধান

গাড়ি ছেড়ে হেঁটে অফিসে যান: বাজি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে কঙ্গনা

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT