বিনোদন

নোলানের ‘ওপেনহেইমার’-এ ডেমন-ডাউনি

নোলানের 'ওপেনহেইমার' সিনেমার মূল চরিত্রের তিন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমার তিন প্রধান অভিনেতা ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবি ‘ওপেনহেইমার’-এ অভিনয় করবেন ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র। হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সালের ব্যানারে আসছে এই ছবি।

ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র কে কোন চরিত্রে অভিনয় করবেন সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তারকা বহুল এই ছবিতে আরও থাকছেন, সিলিয়ান মারফি এবং এমিলি ব্লান্ট।

‘পারমাণবিক বোমার জনক’ বলা হয় জে রবার্ট ওপেনহেইমারকে। ‘ওপেনহেইমার’ ছবিটি তাকে নিয়েই। তবে এটি বায়োপিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

পুলিৎজার জয় করে নেয়া বই ‘আমেরিকান প্রমেথিউস: দ্য ট্রায়াফ এবং ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহেইমার’ অবলম্বনে তৈরি করা হবে এই ছবির চিত্রনাট্য। শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতেই। ২০২৩ সালের ২১ জুলাই মুক্তি পাবে ‘ওপেনহেইমার’।

বিষয়:ওপেনহেইমার ক্রিস্টোফার নোলান ম্যাট ডেমন রবার্ট ডাউনি জুনিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…