চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই মানুষ যাতে দ্রুত পুলিশি সেবা পায়, সেজন্য পুলিশকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট উদ্বোধন কালে এসব বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন দ্রুত পুলিশি সেবা পেতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বলিষ্ঠ ভূমিকার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই।

Banglabid

‘একটা দেশকে উন্নত করতে হলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর এক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। এখন কিন্তু  পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে।’

পুলিশ বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দিন রাত কষ্ট করতে হয়, তাদের কোন কর্মঘণ্টা নেই। শান্তি শৃঙ্খলা বাহিনীর একাগ্রতা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। পুলিশ বাহিনী মন থেকে কাজ করেছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমি দেখেছি মাত্র ২০ শতাংশ পুলিশ রেশন পেতো, আমি সেখান থেকে তা বাড়িয়ে দিয়েছি, ঝুঁকি ভাতা চালু করাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে পদক্ষেপ নিয়েছি, তাদের আবাসন ব্যবস্থা করেছি। রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি ইউনিউ চালু করছি, যাতে ওই দুই অঞ্চলের মানুষ আইনি সেবা পেতে পারে।’

Reneta

এর আগে প্রধানমন্ত্রী দফতরের মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। এরপর বক্তব্য রাখেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. জাবেদ পাটোয়ারী। তারপর মুক্তিযুদ্ধ ও আইনশৃঙ্খলায় পুলিশের অবদান নিয়ে বাংলাদেশ পুলিশের একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফী ভাই আত্মবিশ্বাস যুগিয়েছিলেন: তামিম

পরবর্তী

সড়ক পরিবহন আইনের প্রতিবাদে কয়েকটি রুটে পরিবহন ধর্মঘট

পরবর্তী
সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

সড়ক পরিবহন আইনের প্রতিবাদে কয়েকটি রুটে পরিবহন ধর্মঘট

পেনাল্টি দুর্বলতার কথা স্বীকার করলেন মেসি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT