চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী ভাই আত্মবিশ্বাস যুগিয়েছিলেন: তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম নামবেন কী নামবেন না, শেষদিকে এই দোটানায় ছিল গোটা ড্রেসিংরুম। তখন এগিয়ে আসেন কাপ্তান মাশরাফী। বারবার কথা বলতে থাকেন তামিমের সঙ্গে। সেই কথায় সাহস বেড়ে যায় আহত ওপেনারের। মুশফিক স্ট্রাইকে না থাকলেও একসময় নেমে পড়েন মাঠে।

ম্যাচ শেষে তামিম একটি ইংরেজি দৈনিককে বলেন, ‘মাশরাফী ভাই আত্মবিশ্বাস দিয়েছিলেন। বারবার আমার সঙ্গে কথা বলছিলেন। গ্লাভস কেটে তিনিই প্লাস্টার করা হাতে ঢোকানোর ব্যবস্থা করেন।’

শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগান। পরে জানা যায় বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরেছে।

Banglabid

বাংলাদেশ শুরুতে জোড়া ধাক্কার শিকার হলেও মিঠুন-মুশফিক ১৩১ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। কিন্তু শেষ দিকে স্কোর বড় হচ্ছিল না। তামিম ততক্ষণে হাসপাতাল থেকে ফিরে এসেছেন। সিদ্ধান্ত হয়, মোস্তাফিজ আউট হওয়ার পর মুশফিক স্ট্রাইকে থাকলে তামিম মাঠে নামবেন। কিন্তু ফিজ এমন সময় আউট হন, তখন ওভারের একটি বল বাকী। ওই সময় ঝুঁকি নিয়ে তামিমের এক বল খেলার কথা ছিল না। কিন্তু তামিম নিজে থেকে মাঠে যেতে রাজি হন।

‘মোস্তাফিজ আউট হওয়ার পর দেখি মুশফিক ননস্ট্রাইকে। তখন সিদ্ধান্তটা আমার উপরে চলে আসে। আমি এক বল খেলতে চলে যাই,’ বলেন তামিম।

তামিমের এমন সাহসের দিনে মুশফিক ১৫০ বলে ১৪৪ রানের ইনিংস খেলে দলকে ২৬১ রানের সংগ্রহ এনে দেন। বাংলাদেশ জয় পায় ১৩৭ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব ওজোন দিবস ওজোন স্তর রক্ষায় নানা উদ্যোগ

পরবর্তী

পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

সড়ক পরিবহন আইনের প্রতিবাদে কয়েকটি রুটে পরিবহন ধর্মঘট

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT