চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশই যখন আইনের লঙ্ঘনকারী

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৪:৩৬ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ব্যাংক কর্মকর্তা রাব্বী এবং ডিসিসি কর্মকর্তা বিকাশকে নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। হাসপাতালে বিকাশ দাসকে দেখতে গিয়ে কমিশনের চেয়ারম্যান বলেছেন, পুলিশি এই নির্যাতনের ঘটনা জাতীয়, আন্তর্জাতিক ও দেশের নির্যাতনবিরোধী আইনের লঙ্ঘন।

রাব্বীর পর ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ দাসও পুলিশি নির্যাতনের শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় ল্যাব এইডে। আইসিইউতে চিকিৎসাধীন বিকাশেএখনও আশঙ্কামুক্ত নন।

শনিবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে চেয়ারম্যান মিজানুর রহমান বিকাশকে দেখতে যান। ফিরে এসে সংবাদকর্মীদের তিনি বলেন, আমরা বেশ লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ভেতরে এক ধরনের দায়মুক্তির ভাব যেনো তাদের গ্রাস করেছে।

‘তারা মনে করছেন জনগণের সঙ্গে অপরাধ করে অন্যায় করে পার পেয়ে যাবেন। এবং তাদের কোনো শাস্তি হবে না। আসলে এই ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনীদের বেরিয়ে আসতে হবে,’ মন্তব্য করে তিনি বলেন: এজন্য অপরাধী যে কেউ হোক না কেনো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারকে দিতে হবে।

সাইকোথেরাপিতে রাব্বী
ওদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাব্বীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিক অবস্থা বিপর্যস্ত। তার কাউন্সেলিং ও সাইকোথেরাপি চলছে।

রাব্বীর বোন বলেন, আমার ভাইয়কে যারা নির্যাতন করেছে তাদের সঠিক বিচার চাই। কারণ পুলিশ বলতে তো আর সব পুলিশ খারাপ না। দু’একজন পুলিশ আছে যারা পুলিশের এ পদটিকে কলঙ্কিত করছে।

Reneta

‘রাব্বীর একটাই চাওয়া, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে দোষী তার উপযুক্ত বিচার হোক।’

বৃহস্পতিবার রাতে রাব্বীকে হুমকি দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়েছে রাব্বীর পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT