বিনোদন

পুরুষ বিদ্বেষী নন কঙ্গনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের একাধিক পুরুষের সঙ্গে জড়িয়েছে কঙ্গনা রনৌতের নাম। হৃতিক রোশন, আদিত্য পাঞ্চোলি, করণ জোহর সকলের বিরুদ্ধেই তিনি হেনস্তার অভিযোগ তুলেছেন। বৈষম্যের অভিযোগ তুলেছেন পুরুষ সহকর্মীদের বিরুদ্ধে। তারপরও কঙ্গনার দাবি, তিনি পুরুষ বিদ্বেষী নন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, তার অনেক বন্ধু আছে। তাদের অধিকাংশই পুরুষ।

তিনি বলেছেন, ‘আমি পুরুষ বিদ্বেষী না, নারীবাদীও না। একে অপরকে নিয়ে বৈষম্যের মনোভাব পোষণ করার পুরো ব্যাপারটাই আমার কাছে বাজে লাগে।’

কঙ্গনা মনে করেন, তিনি সমতার কথা বলেন বলেই তাকে পুরুষ বিদ্বেষী কিংবা নারীবাদী মনে করা হয়।

‘‘মেয়েদের ক্ষেত্রে যৌনতাকে খারাপ মনে করা হয়। এমন অনেক মানুষকেই চিনি যারা নিজের ঘরের নারীদেরকে রক্ষণশীলতায় বেঁধে ফেলে। এতে তাদেরকে পুরুষ, সুযোগ এবং গ্ল্যামার থেকে বঞ্চিত করা হয়।’’

তার মতে যৌনতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদল করা প্রয়োজন।

১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কঙ্গনার ‘সিমরান’। ছবিটি পরিচালনা করেছেন হংসল মেহতা। ছবিতে কঙ্গনাকে ৩০ বছর বয়সী এক তালাকপ্রাপ্ত নারী হিসেবে দেখানো হয়েছে যিনি নতুন ভাবে বাঁচার চেষ্টা করেন এবং অপরাধে জড়িয়ে পড়েন।

ছবিটি প্রশংসিত না হলেও কঙ্গনার অভিনয় দারুণ প্রশংসা পাচ্ছে দর্শক এবং সমালোচক মহলে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…