চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কার জিতলো নির্মাণাধীন বাংলাদেশি প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
বিনোদন
A A

হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)-এর ১৭তম আসরে দুটি পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’।

‘জিটুডি পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড’ এবং ‘বাউটার বারেনদ্রেহ অ্যাওয়ার্ড’ জিতেছে আবিদ হোসেন খান পরিচালিত সরকারি অনুদানে নির্মাণাধীন ‘অবলম্বন’। ছবিটি প্রযোজনা করছেন রুবাইয়াত হোসেন এবং আদনান ইমতিয়াজ আহমেদ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

এশিয়ার গুরুত্বপূর্ণ ফিল্ম ফাইন্যান্সিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হাফ। যেখানে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী এবং ক্রেতাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। এ বছর হাফে বাংলাদেশ, চীন, হংকং, তাইওয়ান, ইরান, জাপান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার ১০টি দেশের ৩৫০টি ছবির প্রকল্প থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় ২৩টি ছবি। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ছবি ‘অবলম্বন’, যার ইংরেজি নাম ‘বিলংগিং’।

‘জাতিগত সংখ্যালঘু’ বিষয়ে নির্মিতব্য ‘অবলম্বন’। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদেরকে উপজীব্য করে গতবছর অগাস্ট মাসের শেষে ছবিটির কাজ আরম্ভ হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। ২৬ তারিখেই পরিচালক আবিদ হোসেন খান সেখানে চলে যান এবং গবেষণার পাশাপাশি সীমান্ত পার হয়ে আসা কয়েকটি পরিবারকে অনুসরণ করতে থাকেন। এদেরই একটি পরিবারকে কেন্দ্র করে নির্মিত ‘অবলম্বন’।

হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)- এর ১৭তম আসরে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন পরিচালক আবিদ হোসেন খান ও প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ।

পুরস্কার ঘোষণার পর আদনান জানান, জিটুডি হলো ব্যাংকক ভিত্তিক একটি প্রতিষ্ঠান যারা আমাদের ছবিটির সাউন্ডের সামগ্রিক কাজ করে দেবে। আর বাউটার বারেনদ্রেহ অ্যাওয়ার্ড এর জন্য পঞ্চাশ হাজার হংকং ডলার নগদ অর্থ প্রদান করা হয় তরুণ নির্মাতাদের ছবিকে।

Reneta

উল্লেখ্য ২০১৭ সালে এই ফোরামে নির্বাচিত হয়েছিল বাংলাদেশি নির্মাতা ও ‘অবলম্বন’-এর প্রযোজক রুয়াইয়াত হোসেনের পরিচালিত মেড ইন বাংলাদেশ ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খনা টকিজচলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT