ফুটবল

পুত্র হারালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক

পুত্র হারালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক

বয়স মাত্র ৩০। এমন সময়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর পুত্র দানিলো।

ছোট বোনের জন্মদিন উপলক্ষে বুধবার সাও পাওলোতে পাশের বাসার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন দানিলো। এমন সময় হঠাতই হৃদরোগে আক্রান্ত হলে শহরের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই তৃতীয়বারের মতো হৃদরোগে আক্রান্ত হন দানিলো। পরে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পাড়ি জমান পরপারে।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলা ফুটবলার কাফুর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে সাবেক ক্লাবগুলো। টুইটারে শোকবার্তায় এসি মিলান লিখেছে , ‘শোকের এই সময়ে আমাদের হৃদয়ের গভীর থেকে সমবেদনা রইলো কাফু ও তার পরিবারের প্রতি।’

ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জিতেছেন কাফু। তার নেতৃত্বেই ২০০২ জাপান- সাউথ কোরিয়া বিশ্বকাপে শিরোপা ঘরে তোলে সেলেসাওরা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…