আন্তর্জাতিক

পুতিন একজন ‘মন্দ প্রেসিডেন্ট’: নাভানলি

পুতিন একজন ‘মন্দ প্রেসিডেন্ট’: নাভানলি

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভানলি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মন্দ প্রেসিডেন্ট’ উল্লেখ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি পর্যাপ্ত মনোনয়ন পেয়েছি। যদিও যদিও নাভানলিকে দুর্নীতির অভিযোগে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানায়, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে যাওয়া পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একমাত্র প্রার্থী মনে করা হয় নাভানলিকে। সে লক্ষ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন।

প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে নাভানলিকে রোববার ২০টি শহরের প্রত্যেকটিতে ৫শ টি করে মনোনয়ন পেতে হবে। তার সমর্থকরা মনোনয়নের জন্য কাজও করে যাচ্ছেন।

এ বিষয়ে নাভানলি বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি প্রয়োজনীয় সমর্থন পাবেন বলে আশাবাদী। তাকে প্রেসিডেন্ট মনোনীত করায় ও প্রয়োজনীয় মনোনয়ন পেতে তার পক্ষে কাজ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

পুতিনকে লক্ষ্য করে নাভানলি বলেন, ১৮ বছরে ক্ষমতায় থেকে পুতিন গরীবের তেল থেকে শুরু করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কাঁচা অর্থ বিদেশে পাচার করেছেন। আপনি গরীবদের সর্বশান্ত করেছেন।

তিনি আরও বলেন- পুতিন, আপনি ক্ষমতায় থেকে দেশকে ব্যক্তিগত উন্নতির জায়গায় পরিণতি করেছেন। আপনি নিজের পরিবার ও বন্ধুদের সম্পদশালী করেছেন। এ কারণে আপনার আর প্রেসিডেন্ট হওয়া উচিত না। আপনি একজন মন্দ প্রেসিডেন্ট।

এদিকে নাভানলির প্রচারণার মধ্যেই রোববার আরেক বিরোধীদলের র‌্যালি নিয়ে মস্কোতে উত্তেজনা ছড়ায়। পুলিশ বিকেল তিনটায় রাজধানীর উত্তর-পশ্মিম এলাকায় বের করা এই র‌্যালিকে অবৈধ ও উত্তেজনা সৃষ্টিকারী হিসেবে ঘোষণা করে বাধা দেয়।

বিষয়:রাশিয়া রাশিয়ার নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…