রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের পারমাণবিক অস্ত্রাগারে এ বছর আরো ৪০টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র মজুদের ঘোষণা দেয়ায় তার নিন্দা জানিয়েছে ন্যাটো। সংস্থার সেক্রেটারি জেনারেল জেনস স্টোলেনবার্গ বলেছেন, রাশিয়ার পদক্ষেপ ইউরোপের পূর্বাঞ্চলে পারমাণবিক যুদ্ধকে উসকে দেবে। একে অহেতুক এবং বিপদজনক বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও পুতিনের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এলাকায় পারমাণবিক অস্ত্র ধবংসের যে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছিল পুতিনের ঘোষণা তার সুস্পষ্ট লংঘন।
পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র মজুদের ঘোষণা দেন পুতিন।







