বিনোদন

পুতিনকে চ্যালেঞ্জ জানালেন টেলিগ্রাম সিও

যুবক ব্যক্তি গাছের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবক ব্যক্তি গাছের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনায় এসেছেন অ্যাপ ভিত্তিক ক্ষুদে বার্তা আদান-প্রদান ম্যাসেঞ্জার ব্যবস্থা টেলিগ্রামের সিইও পাভেল দুরোভের। তবে, সেটা যুদ্ধ কিংবা রাজনীতির মাঠে নয়।

সম্প্রতি, পুতিন তার অবকাশ যাপনের কিছু স্নাপ শট (ছবি) অনলাইনে প্রকাশ করেন। সেখানে পুতিনকে টপলেস অবস্থায় উদ্দাম উদযাপন করতে দেখা যায়।

পুতিনের দেখাদেখি চ্যালেঞ্জ জানিয়ে টপলেস ছবি প্রকাশ করেছেন পাভেল।  ইনস্ট্রাগ্রামে প্রকাশিত ছবিটির হ্যাস ট্যাগে লিখেন #PutinShirtlessChallenge (#পুতিনশার্টলেসচ্যালেঞ্জ)। পোস্টের পর একদিনের মধ্যে ছবিটিতে লাইক পড়েছে ৪৭ হাজার মানুষ।

অবকাশে খোশ মেজাজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

এর আগে, ২০০৯ সালেও পুতিন অবকাশ যাপনের স্নাপ শট অনলইনে প্রকাশ করে আলোচনায় আসেন। তবে, সেবার কেউ চ্যালেঞ্জ না জানালেও এবারই প্রথম চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি।

পুতিন হালকা পোশাক পরে ঘোড়ার উপর বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
অবকাশে এসে ঘোড়া চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

সর্বশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে তাকে (পুতিন) দেখা গেছে সাইবেরিয়ার তুভা অঞ্চলে। সেখানে পাহাড়ের ঘেঁষা একটি বিস্তৃত লেকে চেয়ারে বসে থাকার পাশাপাশি ঘোড়া চালাতে দেখা গেছে তাকে।

বিষয়:ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…