চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যা মামলার হাইকোর্টের রায় জানা যাবে সোমবার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৫০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
আদালত
A A
জিয়া অরফানেজ ট্রাস্ট

আসামির সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় হত্যা মামলা হিসেবে পরিচিত ‘পিলখানা হত্যা মামলার’ রায় জানা যাবে সোমবার। সোমবার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণ পড়বেন। এরপর মূল রায় পড়ে জানাবেন নেতৃত্বদানকারী বিচারপতি।

রোববার বিকেল ৪ টায় কোর্ট শেষ হওয়ার আগে বিচারপতি মো. শওকত হোসেন বলেন, পর্যবেক্ষণে মতের ভিন্নতা থাকলেও চূড়ান্ত রায়ের ক্ষেত্রে আমরা একমত হয়েছি।

রোববার সকাল ১০ টা ৫৫ মিনিটে বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি মো. শওকত হোসেন প্রথমে রায়ের সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী তার রায়ের পর্যবেক্ষণ অংশ পড়েন। রোববার আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, ‘পিলখানার ঘটনায় আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি। আদালত আরো বলেন, “নজিরবিহীন সেই ঘটনার যুগান্তকারী রায় আমরা দিচ্ছি। ওই ঘটনায় নারী শিশুরাও পাশবিকতা থেকে রক্ষা পায়নি।”

Banglabid

পর্যবেক্ষণে আরো বলা হয়, সেই বিদ্রোহের উদ্দেশ্য ছিলো সেনা কর্মকর্তাদের জিম্মি করে দাবি আদায়ের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীতে সেনা কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ নিরুৎসাহিত করা।

২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়ে গত ১৩ এপ্রিল। তিনশ’ ৭০তম দিনের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয় এবং মামলার বিচার চলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশের আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন অস্থায়ী এজলাসে।

Reneta

২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। এটি ছিলো দেশের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় হত্যা মামলা।

রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত), স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেন আদালত।

ওই রায়ের পর মৃত্যুদণ্ড প্রাপ্তদের ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে আসে। সেই সঙ্গে আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। বিচারিক আদালতে খালাস পাওয়া ৬৯ জনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলখানা হত্যা মামলাপিলখানা হত্যা মামলা রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রদূতদের কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী?

পরবর্তী

হজযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করবে সৌদি

পরবর্তী

হজযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করবে সৌদি

রেডিও ভূমি ও ডয়চে ভেলে’র সমঝোতা স্মারক স্বাক্ষর, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেডিও ভূমি ও ডয়চে ভেলে’র সমঝোতা স্মারক স্বাক্ষর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT