চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যা মামলার রায় প্রকাশ শিগগিরই

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১০:২৫ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির রায় বহাল রেখে হাইকোর্ট রায় শিগগিরই প্রকাশ করা হবে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বৃহত্তর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শওকত হোসেন রায় লেখা শেষ করেছেন।

অন্য দুই বিচারপতি ওই রায়ের সাথে নিজেদের মতামত যুক্ত করবেন বলে জানান আইনজীবী। রায় প্রকাশের পর খালাস পাওয়াদের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ।

দীর্ঘদিন শুনানি শেষে ২০১৭ সালের নভেম্বরে হাইকোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনকে ফাঁসি এবং আটজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল এবং খালাস দেওয়া হয় ১২ আসামিকে। জজ আদালতে খালাস পাওয়াদের বিরুদ্ধে আপিল করলে ৬৯ জনের বিরুদ্ধে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, চারজনকে সাত বছর করে কারাদণ্ডাদেশ এবং ৩৪ জনের খালাসের রায় বহাল রাখেন হাইকোর্ট।

রায় কখন প্রকাশ হতে পারে সেই সম্পর্কে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সরোয়ার কাজল। হাইকোর্টের রায়ে খালাস পেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়েও জানান তারা।

২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের দেওয়া রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৬০ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ এবং ২৭৮ জনকে খালাস দেন।

Reneta

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালিন বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।

বিচার চলাকালে বিডিআরের ডিএডি রহিমসহ চার আসামির মৃত্যু হয়। বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীর দণ্ড হয়। সাজা ভোগকালীন সময়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলখানা ট্র্যাজেডিপিলখানা হত্যাবিডিআরমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT