চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপিই ও সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্ক)-এর উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে।

আগামী ৩০ জুন পর্যন্ত এ কর হতে অব্যাহতি পাবেন উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদাররা।

বুধবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘যেহেতু বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চলতি বছরের ২২ মার্চ প্রজ্ঞাপন (এসআরও নং-৯২-আইন/২০২০/৬৯/কাস্টম) জারি করে আমদানি পর্যায়ে পিপিই-সহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবার মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। তাছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

‘সেহেতু জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬-এর উপধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির দুর্যোগকালীন সময়ে পিপিই এবং সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে।’

ট্যাগ: করোনাভাইরাসপিপিইসার্জিক্যাল মাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবীণ প্রগতিশীল ব্যক্তিত্ব মুহিবুর রহমান মারা গেছেন

পরবর্তী

শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি বাড়লো

পরবর্তী

শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি বাড়লো

সুবীর নন্দী চলে যাওয়ার এক বছর

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT