স্পোর্টস

কোমরে চোট নিয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

কোমরে চোট নিয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়লেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার মিরপুরে অনুশীলনের সময় কোমরের মাংসপেশিতে টান লাগে তার। তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিয়াদের চোটের কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে মিরপুরে ফিটনেস অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে রোববার দুপুরের দিকে ওয়েটট্রেনিং করতে গিয়ে কোমরের পেশিতে টান লাগে মাহমুদউল্লাহর। পরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে। চোটের ধরণ জানতে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। স্ক্যান করার পরই ইনজুরির ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মোহাম্মদ আমিন।

মোহাম্মদ আমিন জানান, ‘স্ক্যান করতে রিয়াদকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্টের পর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।’

সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছেন রিয়াদ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিং তালিকায় ভারতের অলরাউন্ডার যুবরাজ সিংকে টপকে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি। ডানহাতি বাংলাদেশি ব্যাটসম্যান ও অফ-স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ২০৩!

বিষয়:বিসিবি মাহমুদুল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…