চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিটারের বাড়ির গলি

মাহবুব রেজামাহবুব রেজা
২:১৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
শিল্প সাহিত্য
A A

১

মিলানোর সেন্ট্রাল রেল ষ্টেশনের পাশের এক ঘিঞ্জি গলিতে আমি ছিলাম বছর খানেক। সেও বছর পনেরো আগের কথা। এলাকার নাম ভিয়া ক্রেসপি। ইতালিতে এলাকাকে বলে জোনা। তবে ক্রেসপি মূলত বিখ্যাত এক মানুষের নাম। তাঁর নামেই রাস্তা। আর ভিয়া মানে রাস্তা।

মিলানো ইতালির দ্বিতীয় বড় শহর, বানিজ্যিক রাজধানীও বটে। আমার মিলানোতে থাকার দিনগুলো শুরু হয়েছিল সেই গলির ইহুদী মালিকের বাড়িতে এক বাঙালির দুই রুমের ফ্ল্যাটে। কম দামের ভাড়া বাড়িতে ইতালিরা খুব একটা থাকত না। থাকত আমাদের মতো বিদেশীরা।

ষ্টেশনের পাশে হওয়াতে বাড়তি পাওনা ছিল সারাদিন রেলের শব্দ। কিছু পুরনো ইতালিয়ান মানুষজন (বিশেষত বুড়ো বুড়ি ) ভিয়া ক্রেসপির পাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরা প্রয়োজন ছাড়া সাধারনত বিদেশীদের সাথে খুব একটা কথা টথা বলত না। তবে কখনও সখনও বিদেশীরা সামনা সামনি পড়ে গেলে তারা মুখে এক ধরনের কষ্টার্জিত হাসি এনে নিয়ে বলত,
‘ কমেইস্তাই সিনোরে।’ মানে হলো কেমন আছেন জনাব।
নিজের দেশ ছেড়ে , প্রিয় জন ছেড়ে এখানে এভাবে কেউ কি ভালো থাকে!
আমরা যে ভালো নেই সেটা সম্ভবত ওরা আমাদের মুখ দেখে বুঝে যেত।

আমি এক বুড়োকে চিনতাম। ওর নাম ছিল পিটার। সিসিলিয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্বের পর পিটার সিসিলি ছেড়ে মিলানে চলে এসেছিল। তারপর আর সেখানে ফিরে যায়নি। পিটারের এক ছেলে ওকে ছেড়ে জার্মানে চলে গেছে। মেয়ে থাকে পালেরমো।

পিটারের বাড়িটা ছিল ভিয়া বেনিনি তে। একটা চিকন গলির শেষ মাথায়। বাড়িগুলো বেহায়ার মতো একটা আরেকটার গায়ে লেগে দাড়িয়ে থাকে দিনমান।
ওর সঙ্গে আমার পরিচয় এক সস্তা চায়না বারে। প্রথম দেখায় পিটারই আমার সাথে অনেক কথা বলেছিল।
কেন বলেছিল? তা জানি না তবে আমি লেখালেখি করি , আমার কয়েকটা গল্পের বইও আছে জানতে পেরে পিটার বেশ অবাকই হয়েছিল। পিটার আমাকে জানিয়েছিল তার মা আন্দ্রেয়াও নাকি একসময় গল্প কবিতা লিখত।

Reneta

মার কথা যখন পিটার বলছিল তখন তাকে দেখে মনে হলো যেন তার মা নয় সে নিজেই লেখালেখি করে!
বুড়ো পিটারের সেকি উৎসাহ!
এরপর আমি সময় সুযোগ পেলেই পিটারের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যেতাম।

চিপা গলি। দু’পাশে পুরনো রঙ জ্বলা লাগোয়া ঘরবাড়ি পেরিয়ে আমি পৌঁছে যেতাম। আমাকে দেখলে সে ভীষণ খুশি হতো। তার স্ত্রী আন্দ্রেয়া যে বিদেশি হিসেবে আমাকে খুব সমাদর করতে চাইত না সেটা আমি বুঝতে পারতাম। পিটারের দেখাদেখি আন্দ্রেয়াও হেসে হেসে কথা বলার কসরত করত, আমি বুঝেও না বোঝার ষোল ভাগ অভিনয় করতাম।
একেই কি বলে সের এর ওপর সোয়া সের!
নির্ণয় না জানি।
হোটেলের কিচেনের কাজ শেষ করে কখনও কখনও আমাকে অনেক রাতে বাড়ি ফিরতে হতো। আমি ইচ্ছে করলে অন্য পথ ধরে বাড়ি ফিরতে পারতাম কিন্তু কেন যেন মাঝে মাঝে আমি রাতের অন্ধকারকে পিঠে বয়ে নিয়ে পিটারের বাড়ির গলির ওপর দিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত আমি , বিধ্বস্ত আমি বাড়ি ফিরে যেতাম।
২
এখনও অনেক রাতে আমি কাজ শেষে বাড়ি ফিরি। আমার শুক্রাবাদের বাড়িও পিটারের বাড়ির মতো এক গলির ভেতরে। আমি যখন আমার বাড়ির গলিতে ঢুকি তখন আমার মধ্যে এক ধরনের ভ্রম কাজ করে।
পিটারের কথা মনে পড়ে।
আন্দ্রেয়াকেও পড়ে মনে।
আমার তখন মনে হয় আমার পিঠে বুঝি কবে থেকে ভর করে আছে পিটারের গলির অন্ধকার!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT