জনপদ

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করছে স্থানীয়রা, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোস্তফা কামাল (৫৭) নামের পুলিশের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা এলাকার মৃত হাজী আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ শাহীন জানান, রাত সাড়ে ১০টার দিকে মোস্তফা কামাল কালামুড়িয়া গ্রামে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা যায়নি।

বিষয়:এসআই নিহত ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…