অর্থনীতি

‘পিওরইট ট্রেড মিট-২০২২’ উদযাপন করলো ইউনিলিভার

উদযাপন অনুষ্ঠানে পিওরইট ট্রেড মিট-২০২২ এর অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিওরইট ট্রেড মিট-২০২২ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি বড় মঞ্চে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ‘পিওরইট’ র ব্যবসায়িক সাফল্য উদযাপন করতে দেশজুড়ে নিযুক্ত রিটেইল পার্টনারদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ উদযাপন করেছে ইউনিলিভার বাংলাদেশ।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্র্যান্ডটির ৩০০ জন এরও বেশি রিটেইল পার্টনার এতে অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রতিবারের মতো এবারও পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে নিয়ে বাৎসরিক কর্মপরিকল্পনার আলোচনা এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি করতে এই বৈঠকের আয়োজন করেছে পিওরইট। এছাড়া অনুষ্ঠানে সবচেয়ে সফল পিওরইট ব্যবসায়ী এবং ২০২১ সালের সেরা পারফরমারদের পুরস্কৃতও করা হয়।

গত ১৯ মার্চ রাজধানীতে ‘ম্যারিয়ট কনভেনশন সেন্টার’-এ অর্ধ-দিনব্যাপী ‘পিওরইট ট্রেড মিট-২০২২’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউবিএল এর ওয়াটার অ্যান্ড এয়ার ওয়েলনেস ব্যবসার হেড অব বিজনেস- শরিফুদ্দিন নওরোজ আহমেদ এবং হোমকেয়ার ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর- মোঃ শাদমান সাদেকীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রখ্যাত অভিনেতা ও পিওরইট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চঞ্চল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে পিওরইট এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একেএম তানভীর হোসাইন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার বর্ণা দাশগুপ্তা, ব্র্যান্ড ম্যানেজার এস. এম. ফাহিম হোসেনসহ অন্যান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:ইউনিলিভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…