চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি সমর্থকদের ‘চুপ’ করতে বললেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দিন দিন পিএসজি সমর্থকদের কাছে কদর কমছে নেইমারের। মাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উপস্থিতিই যেন এখন অসহ্যকর পর্যায়ে ঠেকেছে দলটির ভক্তদের জন্য। গত বুধবার ঘরের মাঠেও নিজেদের সবচেয়ে দামি তারকাকে দুয়ো দিয়েছে ফরাসি জায়ান্টদের কট্টর সমর্থকরা। জবাবে ঠোঁটে আঙুল চেপে তাদের চুপ থাকতে বলে তোপের মুখে এখন নেইমার।

মৌসুমের শুরুতে নিজের সাবেক দল বার্সেলোনাতে ফেরার চেষ্টা করে সমর্থকদের খেপিয়ে দিয়েছেন নেইমার। এরমধ্যে চলতি মৌসুমে ঘন ঘন চোটে পড়ে নিজের দর্শকদের চোখের মণি থেকে বালিতে পরিণত হয়েছেন। মাঠের খেলা দিয়ে নিজের গুরুত্ব জানান দিলেও সমর্থকদের একদমই খুশি করতে পারছেন না ২৭ বছর বয়সী তারকা। নেইমারকে যে কোনভাবেই মেনে নিতে পারছে না পিএসজি অন্তঃপ্রাণরা তার প্রমাণ মিলেছে নতেঁর বিপক্ষে বুধবারের ম্যাচেও।

পার্ক ডে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই নেইমারকে দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকরা। কয়েকজনের হাতে ছিল সমালোচনায় ভরা ব্যানারও। চোট থেকে ফিরে নিজের সেরাটা দিলেও নেইমার মন ভরাতে পারছেন না এই সমালোচকদের। এমনকি ২-০ গোলে জয়ের ম্যাচে নিজে একটি গোল পেলেও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ব্যঙ্গাত্মক হৈচৈ করেছে সমর্থকেরা।

বিষয়টি যে মেনে নিতে পারেননি নেইমার, প্রমাণ রেখেছেন পেনাল্টি থেকে গোল করার পরেই। ঠোঁটে আঙুল তুলে চুপ থাকতে বলেছেন সমালোচনাকারীদের। তাতে ফলটা যে হিতে বিপরীত হয়েছে তুমুল বেগে দুয়ো দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে সমর্থকরাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT