চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির ‘দশে মিলে করি কাজ’ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

এগারো মিনিটের ব্যবধানে দুই গোল ফিরিয়ে দিয়ে হঙ্কার ছুঁড়েছিল স্ট্রসবুর্গ। পথ হারাতে দেননি এমবাপে-ইকার্দিরা। চার জনের চার গোলে লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠে নতুন সদস্য মেসি, রামোস, দোন্নারুমারা স্কোয়াডে ছিলেন না। ছিলেন না পুরনো নেইমার, ডি মারিয়া, ভেরাত্তি, পারেদেসরাও। অনেকটা কম শক্তির দলই খেলিয়েছেন পচেত্তিনো।

পার্ক ডে প্রিন্সেসে তাতে খুব একটা সমস্যা হয়নি পিএসজির। স্ট্রসবুর্গকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

Banglabid

ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় পিএসজি। আবদৌ ডিয়াল্লোর অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে নেন মাউরো ইকার্দি।

পরে ২৫ মিনিটে দৃশ্যপটে কাইলিয়ান এমবাপে। জুলিয়ান ড্রাক্সলারের বাড়িয়ে দেয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা। দুই মিনিট পর গোলদাতা সেই ড্রাক্সলারই, আরেকদফা ব্যবধান বাড়িয়ে নেন তিনি।

মধ্যবিরতির পর ফিরে স্ট্রসবুর্গ লড়াইয়ে ফেরার আভাস দেয়। ৫৩ মিনিটে কেভিন গামেইরো ও ৬৪ মিনিটে লুডোভিচ আওরকে গোল করে অতিথিদের ড্রেসিংরুমে উত্তেজনা ছড়ান।

Reneta

সেই শেষ। ৮১ মিনিটে অ্যালেক্সান্ডার ডিকু দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়া স্ট্রসবুর্গ তৃতীয় গোলটি আর পায়নি, উল্টো হজম করেছে আরও একটি গোল।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এমবাপের বানিয়ে দেয়া বলে ৪-২ করেন পাবলো সারাবিয়া। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপচেত্তিনোপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারপতিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

পরবর্তী

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

পরবর্তী

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

মারা গেছেন নাট্যনির্মাতা সাজ্জাদ সনি

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT