পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে নেমে মামা ভাগ্নের মৃত্যু

একজন ব্যক্তি পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন, অন্যরা উদ্ধার কাজে সহায়তা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের দেলদুয়ারে নির্মাণাধীন ভবনের রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।
নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। সম্পর্কে তারা মামা ভাগ্নে।
শনিবার সকালে দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে গিয়ে এমন ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির মধ্যে জমে থাকা অতিরিক্ত গ্যাসের কারনে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।






