এম এ সালাম, মৌলভীবাজার প্রতিনিধি: অবিরাম বর্ষণ ও ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ের পাহাড়ী এলাকায় রেলওয়ের ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আজকের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বেলা সোয়া দুইটার দিকে ১৪১ নং রেলওয়ে ব্রিজের স্লিপার দেবে যায়। বৃষ্টির জন্য মেরামত করতে বিলম্ব হচ্ছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে সময় লাগবে।
এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় শমসেরনগর রেলস্টেশনে চট্টগ্রামগামী পাহাড়ীকা এক্সপ্রেস, শ্রীমঙ্গল স্টেশনে আখাউড়াগামী ডেমু ট্রেন এবং হবিগঞ্জের রশিদপুর স্টেশনে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।








