পাশাপাশি মাঠে সাকিব-তামিমের ফিফটি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলা চলমান, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
একই দিনে ব্যাট হাতে উজ্বল সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির পাশাপাশি মাঠে নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে নামেন তারকা দুই ক্রিকেটার। ফিফটি পেরিয়ে অপরাজিত আছেন তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তামিম মোহামেডানের বিপক্ষে ফিফটি তুলে নেন ৭৭ বলে। লিগে টাইগার ওপেনারের টানা তৃতীয় ফিফটি এটি তামিমের ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমনও অর্ধ-শতক পেরিয়ে অপরাজিত আছেন।
পাশের মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাকিব পঞ্চাশে পৌঁছান ৬২ বলে। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট করতে নামেন তিন নম্বরে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






