চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক কবরস্থানে অস্ত্র মজুদ, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

বিভিন্ন জেলায় অপরাধীদের অস্ত্র ভাড়া ও কেনা বেচায় সম্পৃক্ত ছিল একটি চক্র। তারা নিত্য নতুন অপরাধ সংগঠিত করার জন্য পারিবারিক কবরস্থানে অস্ত্র মজুদ রাখত। দীর্ঘদিন পুলিশের নজরদারিতে থাকার পর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানার সিরাজসিংহা গ্রামে অভিযান পরিচালনা করে ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আব্দুল হক গাজী(৭২), আব্দুল হালিম গাজী (৪৫)। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  একই গ্রামে গাজী পরিবারের কবরস্থান থেকে মাটি খুঁড়ে ২টি পিস্তল (১টি ৯ এমএম ও ১টি ৭.৬৫), ১টি ওয়ান সুটারগান, ২টি পাইপগানসহ মোট-০৫টি আগ্নেয়াস্ত্র এবং ৩৭ রাউন্ড শর্টগানের গুলি, ৫ রাউন্ড এসএমজির গুলি, ৩০ রাউন্ড ৯ এমএম ও ৭.৬৫ পিস্তলের গুলিসহ সর্বমোট-৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানী শেখ চ্যানেল আই অনলাইনকে বলেন, যশোর কোতয়ালী মডেল থানাধীন কুয়াদা-সিরাজসিংহা সহ পার্শ্ববর্তী এলাকাসমূহ একটি সন্ত্রাসী প্রবণ এলাকা। যেখানে কুয়াদা বাজার সহ মনিরামপুর-যশোর রোডে নিয়মিত রোড ডাকাতি, ছিনতাই, চুরিসহ অন্যন্য অপরাধ সংঘটিত হয়ে থাকে।

`কুয়াদা বাজারে ডাকাতি, ছিনতাই, রোড ডাকাতির মত ঘটনা প্রায়শঃ ঘটতো। পুলিশের তৎপরতার ফলে এসব অপরাধ সাময়িকভাবে দমন থাকলেও এ সকল অপরাধীরা গোপনে নানা অপকর্ম করতে  সংগঠিত হচ্ছিল । এ সকল অপরাধীরা নতুন কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সময় সুযোগের অপেক্ষায় অস্ত্র-গুলা-বারুদ আসামীদের পারিবারিক কবরস্থানে মজুদ রাখত।’

তিনি বলেন, এসব অস্ত্র আশপাশের বিভিন্ন জেলাতে অপরাধীদের কাছে ভাড়া দিত এবং একটি চক্রের মাধ্যমে অস্ত্র গুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত ছিল। কুয়াদা বাজারের আশপাশে বসবাসরত সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের নিকট হতে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিতভাবে চাঁদাবাজি করত তারা।

Reneta

গোলাম রব্বানী বলেন, এই চক্রটির পিছনে পুলিশ দীর্ঘদিন যাবত নজরদারীতে রাখছিল। অবশেষে তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে তিনটায় আসামিদের অস্ত্র গুলাবারুদসহ গ্রেপ্তার করতে সক্ষম হই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক

পরবর্তী

মেসি মাঠে দাঁড়িয়ে বিশ্রাম নেন!

পরবর্তী

মেসি মাঠে দাঁড়িয়ে বিশ্রাম নেন!

গ্রন্থমেলায় তাজবীর সজীবের দুটি গ্রন্থ ‘গণমাধ্যমের গন্তব্য এবং অধিকার’

বইমেলায় তাজবীর সজীবের ‘গণমাধ্যমের গন্তব্য’ এবং ‘অধিকার’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT