আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ

পারমাণবিক বোমার ভয়াবহতা প্রত্যক্ষ করার ৭০ বছর পর জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সম্মত হয়েছে।

তবে অধিকাংশ দেশ এই চুক্তি সমর্থন করলেও চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ। এই চুক্তির পরিবর্তে দেশগুলো পুরনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলার কথা জানিয়েছে। আর সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিলো।

পারমাণবিক যুদ্ধ এড়াতে সাত দশকের প্রচেষ্টার পর শুক্রবার প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। জাতিসংঘের ১শ’ ৯২ টি সদস্য দেশের মধ্যকার ১শ’২২ দেশের আলোচকরা চুক্তি চূড়ান্ত করেন।

চুক্তির পক্ষে পড়েছে ১শ’ ২২ ভোট, আর বিপক্ষে পড়েছে এক ভোট। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের কেউ ছিলো না।

৫০টি দেশ চুক্তিটি অনুমোদন করার ৯০ দিন পর এটি কার্যকর হবে।

বিষয়:জাতিসংঘ পারমাণবিক অস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…