চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৃত্যু ঘটলে, বাংলাদেশও বাঁচবে না

ফাহমিদুল হক ফাহমিদুল হক
১:৫৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
মতামত
A A

৮ম পে-স্কেলে প্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগ-সবারই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ৭ম-এর তুলনায় উন্নয়ন ঘটেছে। কিন্তু শিক্ষকদের ৭ম-এর তুলনায় ৮ম পে-স্কেলে অবনমন ঘটেছে। শিক্ষক নেতৃবৃন্দ খসড়া পে-স্কেলের পরিপ্রেক্ষিতে মৃদু, সতর্ক আন্দোলন করেন। সেটার বরাতেই শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীসহ সকলে স্পষ্টভাবে জানতেন শিক্ষক নেতৃবৃন্দের দাবিগুলো। মিডিয়ার বরাতে জাতির কাছেও সব স্পষ্ট ছিল। মন্ত্রীদের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক শিক্ষক নেতৃবৃন্দ সবাইকে আশার বাণীও শুনিয়েছিলেন।

সেই আশাবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে পূর্বেকার নেতৃবৃন্দ পুনরায় নির্বাচিত হন। কিন্তু প্রভাষকদের ৯ম-এর পরিবর্তে ৮ম গ্রেডে বেতন শুরু হবে, এটুকু ছাড়া ওপরের দিকে, সিলেকশন গ্রেড অবলুপ্তি এবং অধ্যাপকদের গ্রেড ৩ থেকে গ্রেড ২ ও গ্রেড ১-এ যাবার পথ একরকম বন্ধ করে দেবার মাধ্যমে পুরো শিক্ষক সমাজের সঙ্গে প্রতারণা করেছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষকদের মর্যাদার উন্নয়ন না ঘটুক, অন্তত পূর্বেকার অবস্থান বহাল না রেখে, অবনমন ঘটানোর বিষয়টি মহা বিস্ময়ের। তবে এর একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব। সরকার শিক্ষক সমাজকে আর গুরুত্বপূর্ণ মনে করছে না। বা বলা যায় সরকারের কাছে শিক্ষকসমাজ তাৎপর্যহীন হয়ে পড়েছে।

এর কারণ হলো:

১। বর্তমানে সরকার ও রাষ্ট্রব্যবস্থায় অগণতান্ত্রিক উপাদানের উপস্থিতি প্রবল। এইরকম পরিস্থিতিতে সামরিক ও বেসমারিক আমলাতন্ত্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট এজেন্সি প্রয়োজনীয় হয়ে ওঠে। আর সামাজিক ও গণতান্ত্রিক শক্তির গুরুত্ব কমতে থাকে। 

২। চলমান শিক্ষক রাজনীতির বরাতে শিক্ষক সমাজ নিজেদের সস্তা, এভেইলেবল করে তুলেছে। পূর্বে রাজনীতিবিদরা শিক্ষক সমাজের কাছে আসতেন পরামর্শের জন্য। বর্তমানে শিক্ষকরাই রাজনীতিবিদদের দুয়ারে টোকা দেন সিভি হাতে, সরকারি পদপ্রাপ্তির আশায়। 

Reneta

৩। বেতন বৈষম্য নিয়ে আলোচনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই তারা নিয়োগ, প্রমোশন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্পদ বণ্টনে বৈষম্য করেন। বেশিরভাগ ক্ষেত্রেই মেধা/অভিজ্ঞতা নয়, দলীয় আনুগত্যের ভিত্তিতে এসব নিয়োগ/বণ্টন/বরাদ্দ করা হয়। এসব কারণে তাদের পক্ষে জোরগলায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে ওঠে। আর এভাবে তারা নিজেদের গুরুত্বহীন/তাৎপর্যহীন করে তুলেছেন। 

আভাসে মনে হচ্ছে, গেজেটের পূর্বে যে আন্দোলন করা দরকার ছিল, গেজেটের পরে নিজেদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে, নেতৃবৃন্দ কিছুটা কঠোর আন্দোলনের ডাক দিতে যাচ্ছেন। দেরীতে হলেও তারা যদি শক্ত অবস্থান নেন, তাতে সমর্থন দিতে চাই। 

তাদের পক্ষ থেকে এই আন্দোলনে দেশের সকল পেশা-শ্রেণি-বয়সের মানুষেরও সমর্থন চাচ্ছি। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৃত্যু ঘটলে, বাংলাদেশও বাঁচবে না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়পে-স্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT