চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবলিক ফিগারদের হয়রানি রোধে কাজ করবে ফেসবুক প্রটেক্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

পাবলিক ফিগারদের (বহুপরিচিত ব্যক্তি) লক্ষ্য করে গণ হয়রানি এবং আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। নতুন এই ফিচারটির নাম ফেসবুক প্রটেক্ট।

ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করবে ফেসবুক প্রোটেক্ট।

এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকেও বাড়তি সুরক্ষা দেবে। অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদেরকে পাবলিক ফিগার হিসেবে গণনা করে তাদের সুরক্ষার কথাও বলা হয়েছে নতুন ফিচারে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এই ফিচারটি কানাডাতেও চালু করা হয়। ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানায় তারা।

নতুন ফিচারটির বিষয়ে সকল আপডেট ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে জানিয়েছে ফেসবুক।

এক বার্তায় ফেসবুক বলছে, কিছু কিছু অ্যাকাউন্ট অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতি আগ্রহী হয়, যেগুলোর অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। সেই সব অ্যাকাউন্টের উপর উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

Reneta

নতুন এই ফিচারটির আওতায় ফেসবুকে লগ ইনের ক্ষেত্রে আরো কঠোর নিয়মাবলী আরোপ করা হবে যেন অনুমোদনহীন কেউ সেসব অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে। তাছাড়া ফেসবুক যদি ওই সব অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত কোন লগ ইন শনাক্ত করে, তাহলে সেটি অ্যাকাউন্টধারীর কিনা সেটা নিশ্চিত করতে কয়েকটি বাড়তি ধাপ পেরুতে হবে।

ফেসবুক বলছে, ফেসবুক প্রোটেক্ট ফিচার চালু করা থাকলে নিরাপত্তা পদক্ষেপ গ্রহণে আরো ভাল করতে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন আসতে পারে। তাছাড়া ফেসবুক কোন নতুন সিকিউরিটি প্রোগ্রাম চালু করলে সেটি অ্যাকাউন্টধারীকে জানানো হবে যেন তিনি অন্যদের তুলনায় আগে সেটির সুবিধা পান।

ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয় যে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পারবেন। যারা এর আওতায় পড়বেন তারা ফেসবুকের সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন অপশনে গেলে ফেসবুক প্রোটেক্ট নামে অপশন পাওয়া যাবে। সেখান থেকে ফেসবুক প্রোটেক্ট অপশন অন করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT