চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে সাবেক এমপির মামলায় বিভিন্ন মহলের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
জনপদ, পাবনা
A A

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২), ২৯ ধারায় তিনি এই মামলাটি করেন। সৈকত সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাবনা প্রতিনিধি এবং পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

গত ৯ জুন ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক এমপি ঐ মামলাটি দায়ের করেন, যার নং ২৪৫/২০২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মিজানুর রহমান বৃহস্পতিবার মুঠোফোনে অবহিত করলে মামলার বিষয়টি পাবনার গণমাধ্যমকর্মীরা জানতে পারেন সৈকত।

মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই মামলা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মামবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী জয়, ইয়াং জার্নালিষ্ট ফোরামের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক রনি ইমরান, ডেইলি অবজারভার প্রতিনিধি সমিতির সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু।

Reneta

এ ছাড়াও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, শীর্ষ নিউজ প্রতিনিধি কামাল আহমেদ সিদ্দিকী, বাংলাভিশন প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রুমী খোন্দকার, দৈনিক কালের কন্ঠ ও নিউজ ২৪ প্রতিনিধি আহমেদ উল হক রানা, দ্যা ডেইলী ষ্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সরোয়ার উল্লাস, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, একুশে টিভির প্রতিনিধি রাজিউর রহমান রুমী, যমুনা টিভি প্রতিনিধি সিফাত রহমান সনম, দৈনিক করতোয়া প্রতিনিধি ইয়াদ আলী মৃধা পাভেল, এসএ টিভি প্রতিনিধি কলিট তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি খাইরুল ইসলাম বাসিদ, গাজী টিভি প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পিসহ পাবনার সকল গণমাধ্যমকর্মীরা।

মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বিবৃতিতে বলেন, যে কোন সংবাদ প্রকাশ হলেই সাবেক এমপি আরজু খন্দকার গণমাধ্যমের সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন। অনৈতিক প্রস্তাবের মাধ্যমে সংবাদ বন্ধ করার চেষ্টা করেন, তাতে রাজি না হলে মামলা হামলারও ভয় দেখান।

সেই ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে অসত্য অভিযোগে পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন বলে সাংবাদিকরা মনে করে।

যুক্ত বিবৃতিতে সাংবাদিকরা আরো বলেন, আরজু খন্দকার যে সংবাদটি উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন, তা প্রকাশের আগে সাংবাদিকতার নীতিমালা মেনে তার বক্তব্য নিয়ে ঐ সংবাদে প্রকাশ ও করা হয়েছে। দেশের মূলধারার অধিকাংশ গণমাধ্যমগুলিতে একই সংবাদ প্রকাশিত হলেও সম্পূর্ণ আক্রোশবশত কেবল পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধেই তিনি মামলাটি দায়ের করেছেন।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, অবিলম্বে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত মামলাটি প্রত্যাহার না হলে জেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে কর্মসূচি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT