চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা পৌরসভার মেয়র পদে ভোট পুনরায় গণনার আদেশ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদের ভোট পুনরায় গণনা করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে মেয়র পদে ১২২ ভোটে নির্বাচিত শরীফ উদ্দিন প্রধানের করা আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন। সেই সাথে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আজ চেম্বার আদালতে শরীফ উদ্দিন প্রধানের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী। আর অপর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু।

ওই নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির করা রিটেরর শুনানি নিয়ে গত বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে পাবনা সদর পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করে মেয়র পদের ভোট ১ মাসের মধ্যে পুনরায় গণনার নির্দেশ দেন। হাইকোর্টে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

হাইকোর্টের আদেশের পর রিটের পক্ষের আইনজীবী নাহিদ সুলতানা যুথি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই নির্বাচনে মেয়র পদে শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও এই ভোটে মোট ১২শ ৬৫টি ভোট বাতিল হয়। তাই পুনরায় সকল ভোট গননা চেয়ে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি।’

এর আগে পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়। গত ৭ ফেব্রুয়ারী তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে জেলা যুবলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পান ২৭ হাজার ৮৪৭ ভোট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনপাবনাপৌরসভাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যান্সার গবেষণা ও আমাদের বাস্তবতা

পরবর্তী

বিজিএমইএ নির্বাচনে অনিয়মের আশঙ্কা স্বাধীনতা পরিষদের  

পরবর্তী

বিজিএমইএ নির্বাচনে অনিয়মের আশঙ্কা স্বাধীনতা পরিষদের  

করোনার ভ্যাকসিন নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT