পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে পিকআপ ভ্যানের (মিনি ট্রাক) চাপায় আব্দুর রহমান (৫৫) ও মহিরুল মোস্তফা সাধু (৫০) নামের দুই পথচারী নিহত হয়েছে।
বুধবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় পিকআপ ভ্যানের চালক বাকী হোসেন (২২) আহত হয়েছেন। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে।
সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন বৃদ্ধ পাবনা-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তারা মধুপুর বাজারের দক্ষিণপাড়া মসজিদের সামনে আসলে হঠাৎ করে একটি লিচু ভতি হলুদ রংয়ের পিকআপ ভ্যান (মিনি ট্রাক) চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে।
নিহত আব্দুর রহমান পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামের ডাক্তার হোসেন আলীর ছেলে এবং মহিউল আলম সাধু একই গ্রামের মুত্তালিব হোসেনের ছেলে।






