চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় যাচ্ছেন অভিনয়শিল্পী সংঘের নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
তারকাকথন
A A
রওনক হাসান

রওনক হাসান

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাবনা থেকে ঢাকায় আসার সময় সিরাজগঞ্জের তালগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন অভিনেতা মোজাম্মেল হক। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা আব্দুল মালেক সরকারসহ আরও কয়েকজন। মোজাম্মেল হক পাবনা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা, তিনি পাবনার অনুশীলন ৮০ থিয়েটারের সদস্য।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা গভীর শোক প্রকাশ করছি। নির্বাচনের পর আমরা মোজাম্মেল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। গুরুতর আহত আব্দুল হকের চিকিৎসার খরচ বহন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। শিগ​গিরই আমরা পাবনা যাব।’

আজ সোমবার পাবনায় যাচ্ছেন অভিনয় শিল্পী সংঘের সভাপিত শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, কার্যনির্বাহী সদস্য সুজাত শিমুল ও বিশিষ্ট নাট্যকার ও অভিনয়শিল্পী বৃন্দাবন দাস।

পাবনায় যাওয়ার পথে অভিনয়শিল্পী সংঘের নেতৃবৃন্দ

তার আগে গতকাল রোববার সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রওনক হাসান একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির অত্যন্ত ফলপ্রসূ মিটিং শেষে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত শিল্পীর পাশে দাঁড়াতে আমরা এখন পাবনার পথে। শিগগিরই অভিনয়শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে কিছু গঠনমূলক এবং অনুপ্রেরণাদায়ক কর্মসূচি নিয়ে আমরা আসছি। আমরা সবাই এক পরিবার। সুখে দুঃখে আছি আমরা সবার সাথে। আমরা একটি সুন্দর ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি। অভিনয়শিল্পী সংঘের জয় হউক। বাংলাদেশের নাটকের জয় হউক।’

রওনক হাসানের পোস্ট :

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রওনক হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT