চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের চাপে ফেলেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দুম্যাচের চাইতে সামান্য দ্রুতগতির ছিল শুরুটা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরতে থাকল রানের চাকা। টপঅর্ডারে সাকিব আল হাসানের লড়াই, মাঝে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটি, শেষে আফিফ-সাইফের ক্যামিও ইনিংসে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।

বড় সংগ্রহের পথে আফিফ হোসেনের ১৪ বলে ২১ ও সাইফউদ্দিনের ৬ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস দুটি রেখেছে দারুণ ভূমিকা। আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করে ফেরেন সাজঘরে। নুরুল হাসান সোহান শূন্য রানে আউট হন গোল্ডেন ডাকে।

শেষ তিন বলে দুটি ছয় ও একটি চার মেরে সংগ্রহ বড় করেন সাইফউদ্দিন। থাকেন অপরাজিত। শেখ মেহেদী ২ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তোলে ১৮১ রান। প্রতিপক্ষের জন্য লক্ষ্যটা তাই ১৮২ রানের।

ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে নাঈম শেখ মিডউইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দেন। আরেক ওপেনার লিটনের সঙ্গী হন সাকিব। দুজনে মানিয়ে নিতে সময় নেন। প্রথম ৩ ওভারে আসে মাত্র ৯ রান।

পরের তিন ওভারে ৩৬ রান নিয়ে পাওয়ার প্লে’র ঘাটতি পুষিয়ে দেন সাকিব-লিটন। ৬ ওভারে বাংলাদেশ তোলে ৪৫ রান।

দলীয় ৫০ রানে লিটন (২৯) ফেরেন সাজঘরে। ওভার প্রতি রান তোলার হার তখন মাত্র ৭। মুশফিক এসে টিকতে পারেননি বেশিক্ষণ। ১১তম ওভারে দলীয় ৭২-এ ফেরেন মি. ডিপেন্ডেবল।

Reneta

দলীয় শতক পূর্ণ করে আউট হন সাকিব। ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হন। টাইগার অলরাউন্ডার ৩৭ বলের ইনিংসে ছয়ের মার ছিল তিনটি।

মাহমুদউল্লাহ ২৭ বলে তিনটি করে চার ও ছয়ে ফিফটি ছুঁয়ে পরের বলে আউট হন। শেষে তরুণ ব্যাটাররা ঝড় তুলে বাংলাদেশকে বাঁচা-মরার ম্যাচে এনে দিয়েছেন বড় পুঁজি।

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এটিই সর্বোচ্চ সংগ্রহ কোনো দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলজারের সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

পরবর্তী

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

পরবর্তী

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

বিয়ের ২ মাস পর শুটিংয়ে অপূর্ব

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT